Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

মেডিক্যাল কাউন্সিলে অভীক-বিরূপাক্ষ! প্রতিবাদে রাতভর ধর্না কর্মসূচিতে সিনিয়র ডাক্তাররা

কীভাবে রাজ্য মেডিক্যাল কাউন্সিলে ফেরানো হল অভিযুক্ত চিকিৎসক অভীক দে এবং বিরূপাক্ষ বিশ্বাসকে?

 মেডিক্যাল কাউন্সিলে অভীক-বিরূপাক্ষ! প্রতিবাদে রাতভর ধর্না কর্মসূচিতে সিনিয়র ডাক্তাররা

মেডিক্যাল কাউন্সিলের সামনে ধর্না বিক্ষোভের প্রস্তুতি সিনিয়র চিকিৎসকদের।

শেষ আপডেট: 2 December 2024 22:52

দ্য ওয়াল ব্যুরো: অগস্ট থেকে ডিসেম্বর! আরজি কর মামলা এখনও আদালতের বিচারাধিন। এরই মধ্যে কীভাবে রাজ্য মেডিক্যাল কাউন্সিলে ফেরানো হল অভিযুক্ত চিকিৎসক অভীক দে এবং বিরূপাক্ষ বিশ্বাসকে?

এই প্রশ্ন তুলে সোমবার শীত উপেক্ষা করে রাতভর সল্টলেক স্টেট মেডিক্যাল কাউন্সিলের সামনে ধর্না বিক্ষোভের প্রস্তুতি শুরু করে দিলেন সিনিয়র চিকিৎসকরা। ইতিমধ্যে সেখাননে এসে পৌঁছেছে লেপ-বালিশ। খবর পেয়ে হাজির পুলিশের শী্র্ষ কর্তারাও।

গত ৮ অগস্ট গভীর রাতে আরজি করে ডাক্তারি ছাত্রীকে ধর্ষণ-খুনের ঘটনা ঘটে। ওই ঘটনায় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ জেলে রয়েছেন। আরজি ঘটনা প্রকাশ্যে আসার পরেই সেই সূত্র ধরে সন্দীপ ঘনিষ্ঠ চিকিৎসক অভীক দেও বিরূপাক্ষ বিশ্বাসের নামও সামনে এসেছিল। 

সে সময় মেডিক্যাল কাউন্সিল থেকে তাঁদের সাসপেন্ড করা হয়েছিল বলে জানানো হয়েছিল। চার মাসের ব্য়বধানে সোমবার রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠকে আরজি করে কাণ্ডে অভিযুক্ত চিকিৎসক অভীক দে কে উপস্থিতি থাকতে দেখা যায়। যা নিয়ে বড় প্রশ্ন তুলেছেন সিনিয়র চিকিৎসকদের একাংশ। 

অভীক-বিরূপাক্ষদের বিরুদ্ধে থ্রেট কালচার থেকে দুর্নীতি, হাজারও অভিযোগ রয়েছে, জানিয়ে সিনিয়র চিকিৎসকদের একাংশের প্রশ্ন, আরজি কর মামলা এখনও বিচারাধিন। তারই মধ্যে এভাবে অভীকের বয়ানের ভিত্তি করে মেডিক্যাল কাউন্সিল কীভাবে তাঁকে বৈঠকে যোগ দেওয়ার সম্মতি দেওয়া হল? তা হলে ঘটনার সময় সাসপেন্ডের যে কথা বলা হয়েছিল, তা কি স্রেফ লোক দেখানো ছিল?

এ ব্যাপারে এদিনই এক ভিডিও বার্তায় মেডিক্যাল কাউন্সিলের অন্যতম কর্মকর্তা তৃণমূলের চিকিৎসক নেতা, বিধায়ক সুদীপ্ত রায় বলেন, "কয়েকটা ঘটনার পরিপ্রেক্ষিতে অভীককে মেডিক্যাল কাউন্সিলের মিটিংয়ে আসতে বারণ করা হয়েছিল। তবে সে জানায়, যে চার্জশিটে তার নাম নেই। তার বিরুদ্ধে কোনও অভিযোগ নেই। যে কারণে অভীক দে"কে আমরা মিটিংয়ে অংশ নিতে বলি।"

বিষয়টি প্রকাশ্যে আসার পরই ঘটনার প্রতিবাদ জানিয়ে সল্টলেকে রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সামনে ধর্নায় বসার প্রস্তুতি শুরু করেছেন সিনিয়র চিকিৎসকদের একাংশ। রাতভর ধর্না কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।


```