Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

নাড্ডা ও সুকান্ত মন্ত্রী হলেন, সভাপতি পদে নতুন মুখ দু-তিন মাসের মধ্যেই

সর্বভারতীয় বিজেপির সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা ফের কেন্দ্রে মন্ত্রী হলেন।

নাড্ডা ও সুকান্ত মন্ত্রী হলেন, সভাপতি পদে নতুন মুখ দু-তিন মাসের মধ্যেই

জগৎপ্রকাশ নাড্ডা ও সুকান্ত মজুমদার

শেষ আপডেট: 9 June 2024 20:34

দ্য ওয়াল ব্যুরো: সর্বভারতীয় বিজেপির সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা ফের কেন্দ্রে মন্ত্রী হলেন। অতীতে নরেন্দ্র মোদীর প্রথম মন্ত্রিসভায় কেন্দ্রে স্বাস্থ্য মন্ত্রী ছিলেন নাড্ডা। পরে ২০১৯ সালে তাঁকে সংগঠনে এনে কার্যনিবাহী সভাপতি করা হয়। পরের বছর বিজেপির সভাপতি পদে নির্বাচিত হন জগৎপ্রকাশ। 

এহেন জেপি নাড্ডা রবিবাসরীয় সন্ধেয় পুনরায় কেন্দ্রীয় মন্ত্রী পদে শপথ গ্রহণ করলেন। তাঁকে পূর্ণ মন্ত্রী করা হবে। বিজেপির সভাপতি পদে জেপি নাড্ডার মেয়াদ শেষ হচ্ছে ৩০ জুন। সুতরাং নাড্ডাকে মন্ত্রী করার অর্থ হল, লোকসভা ভোটে ধাক্কা খাওয়ার পর সর্বভারতীয় বিজেপির সভাপতি পদে নতুন মুখে অভিষেক ঘটতে চলেছে। 

সর্বভারতীয় বিজেপির সভাপতির মতই পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারও রবিবার মন্ত্রী পদে শপথ নিচ্ছেন। সুকান্তর কোনও প্রশাসনিক অভিজ্ঞতা নেই। বালুরঘাটের সাংসদকে তাই প্রতি মন্ত্রী করা হচ্ছে। যার অর্থ পরিষ্কার যে লোকসভা নির্বাচনে বাংলায় ভরাডুবির পর রাজ্য বিজেপি সভাপতি পদেও বদল ঘটতে চলেছে। সুকান্তর পরিবর্তে নতুন মুখ আনার দেওয়াল লিখন এখন স্পষ্ট। 

বহুদিন ধরেই রাজ্য বিজেপির একাংশের মধ্যে দাবি ছিল যে শুভেন্দু অধিকারীকেই বিরোধী দলনেতার পাশাপাশি রাজ্য বিজেপি সভাপতি পদের দায়িত্ব দেওয়া হোক। এমনকি একুশের বিধানসভা ভোটের পর এ ব্যাপারে মোদীর কাছে তদ্বির করেছিলেন বাবুল সুপ্রিয়। বাবুল তখনও বিজেপিতে ছিলেন এবং কেন্দ্রে প্রতি মন্ত্রী ছিলেন। কিন্তু বিজেপিতে এক ব্যক্তিকে দুটি পদে একই সঙ্গে রাখার নজির বিরল। তাই রাজ্য বিজেপি সভাপতি পদে নতুন মুখ কে হবেন তা নিয়ে জল্পনা আপাতত চলবে। সেই কৌতূহল জিইয়ে থাকবে বিজেপির মধ্যেও। 

সর্বভারতীয় বিজেপিতেও পরবর্তী সভাপতি নিয়ে এদিন থেকেই জল্পনা শুরু হয়ে গিয়েছে। এখন দেখার মোদী-শাহর পছন্দসই মুখকেই সভাপতি করা হয়, নাকি সে ক্ষেত্রে জোরালো প্রভাব খাটাবে আরএসএস তথা সঙ্ঘ পরিবার। বিজেপি সূত্রের মতে, দু-তিন মাসের মধ্যেই নতুন সভাপতি নির্বাচনের প্রক্রিয়া শেষ করে ফেলার লক্ষ্য রয়েছে দলের।


```