Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

সোমবার নবান্ন অভিযান চাকরিহারাদের, নিরাপত্তায় মোতায়েন ড্রোন, সকাল থেকে যানজটে নাকাল যাত্রীরা

ব্যারিকেড বসায় সোমবার সকাল থেকেই ফোরশোর রোডে তীব্র যানজট দেখা দিয়েছে। ঢালাই করে ব্যারিকেড বসানোয় তা সরানোর কোনও উপায়ই রাখেনি প্রশাসন।

সোমবার নবান্ন অভিযান চাকরিহারাদের, নিরাপত্তায় মোতায়েন ড্রোন, সকাল থেকে যানজটে নাকাল যাত্রীরা

নবান্ন চত্বরের ছবি

শেষ আপডেট: 14 July 2025 11:41

দ্য ওয়াল ব্যুরো: সোমবার নবান্ন অভিযানের ডাক দিয়েছে চাকরিহারা যোগ্য শিক্ষক-শিক্ষিকা ঐক্য মঞ্চ। অভিযানের রুটম্যাপ চূড়ান্ত না হলেও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রবিবার থেকেই তৎপর পুলিশ। আন্দোলনকারীদের আটকাতে হাওড়া ময়দান থেকে নবান্ন পর্যন্ত একাধিক জায়গায় বসানো হয়েছে লোহার ব্যারিকেড। ফোরশোর রোডে রাস্তা কেটে, সিমেন্টের ঢালাই করে ব্যারিকেড গাঁথার কাজ হচ্ছে। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে নবান্ন চত্বর।

যোগ্য-অযোগ্য তালিকা প্রকাশ করতে হবে ও রিভিউ পিটিশনের মাধ্যমে চাকরি ফিরিয়ে দিতে হবে। আগেই জানিয়েছিলেন চাকরিহারা যোগ্য শিক্ষকরা, একাধিকবার আন্দোলনের পথে হেঁটেছেন কিন্তু কোনও লাভ হয়নি। পিছু না হটার প্রতিজ্ঞায় ফের একবার রাজপথে তাঁরা। দাবি ওই দুটিই।

কর্মসূচিকে ঘিরে হাওড়া সিটি পুলিশ ও লালবাজারের তরফে নবান্ন সংলগ্ন এলাকায় বাড়তি নজরদারি চালানো হচ্ছে। গোটা চত্বরে বসানো হয়েছে সিসিটিভি। নজরদারির জন্য ব্যবহার করা হচ্ছে ড্রোনও। মজুত রয়েছে জলকামান, মোতায়েন করা হয়েছে র‌্যাফ ও কমব্যাট ফোর্স। প্রশাসনের স্পষ্ট বার্তা, কোনও ভাবেই যেন আন্দোলনকারীরা নবান্নের মূল চত্বরে পৌঁছতে না পারেন।

ব্যারিকেড বসায় সোমবার সকাল থেকেই ফোরশোর রোডে তীব্র যানজট দেখা দিয়েছে। ঢালাই করে ব্যারিকেড বসানোয় তা সরানোর কোনও উপায়ই রাখেনি প্রশাসন।

প্রসঙ্গত, এক সপ্তাহের মধ্যেই এটা দ্বিতীয় নবান্ন অভিযান। গত বৃহস্পতিবারও বৃষ্টির মধ্যে আন্দোলনে নামেন চাকরিচ্যুত শিক্ষাকর্মীরা। তবে টানা বৃষ্টির কারণে সেই আন্দোলনের ঝাঁজ খানিকটা কমে গিয়েছিল। কিন্তু এবার আগের চেয়ে অনেকটা বেশি সুসংগঠিতভাবে নামছেন আন্দোলনকারীরা। সূত্রের খবর, সকালে হাওড়া ময়দানে জমায়েত হয়ে পদযাত্রা করে নবান্নের দিকে এগোবেন তাঁরা।

দাবি, 'আমরা যোগ্য, আদালত আমাদের পাশে। সরকার এখন আর এমন করতে পারে না।'


```