Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

পেট ব্যথার দাওয়াই কন্ডোম! মহিলাকে এমনই পরামর্শ দিয়ে বরখাস্ত ডাক্তার

দ্য ওয়াল ব্যুরো: পেট ব্যথার দাওয়াই চাইতে গিয়েছিলেন মহিলা। অভিযোগ, প্রেসক্রিপশনে ডাক্তার লিখে দিয়েছেন কন্ডোম। এই নিয়েই তুমুল হইচই ঝাড়খণ্ডের ঘাটশিলা সাব-ডিভিশনাল হাসপাতালে। ডাক্তারের যদিও বক্তব্য, তাঁকে ফাঁসানো হয়েছে। ঘটনা জুলাই মাসের। ৫৫ ব

পেট ব্যথার দাওয়াই কন্ডোম! মহিলাকে এমনই পরামর্শ দিয়ে বরখাস্ত ডাক্তার

শেষ আপডেট: 2 September 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: পেট ব্যথার দাওয়াই চাইতে গিয়েছিলেন মহিলা। অভিযোগ, প্রেসক্রিপশনে ডাক্তার লিখে দিয়েছেন কন্ডোম। এই নিয়েই তুমুল হইচই ঝাড়খণ্ডের ঘাটশিলা সাব-ডিভিশনাল হাসপাতালে। ডাক্তারের যদিও বক্তব্য, তাঁকে ফাঁসানো হয়েছে। ঘটনা জুলাই মাসের। ৫৫ বছরের ওই মহিলা জানিয়েছেন, দীর্ঘদিন ঘরেই পেটের যন্ত্রণায় ভুগছিলেন তিনি। ঘাটশিলা হাসপাতালের স্ত্রীরোগবিশেষজ্ঞ ডঃ আসরফ বদর ওষুধের বদলে তাঁকে প্রেসক্রিপশনে লিখে দেন কন্ডোম। ডাক্তারের এই পরামর্শের কথা বিস্তারিত জানিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন তিনি। পূর্ব সিংভূমের সিভিল সার্জন ডঃ মহেশ্বর প্রসাদ জানিয়েছেন, এই ঘটনার কথা রাজ্য স্বাস্থ্য দফতরেও জানানো হয়েছে। ডাক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য তিন সদস্যের কমিটি তৈরি করা হয়। যাঁদের মধ্যে ছিলেন হাসপাতালের বর্ষীয়ান ও অভিজ্ঞ ডাক্তাররা, ডঃ সাহিল পল, ডঃ প্রভাকর ভগত, ডঃ দীপক গিরি। সিংভূম (পূর্ব) ডেপুটি কমিশনার রবিশঙ্কর শুক্ল জানিয়েছেন, ডঃ আসরফ অভিযোগ অস্বীকার করলেও, তাঁর বিরুদ্ধে হেনস্থার এমন অনেক অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, তিনি নাকি মৃতদেহের ময়নাতদন্ত ঠিক মতো করেন না। এমনকি রোগীর পরিবারের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। সব কিছু খতিয়ে দেখেই ডাক্তারকে হাসপাতাল থেকে বরখাস্ত করা হয়েছে। প্রসঙ্গত, এই ঘটনার খবর ছড়িয়ে পড়তে ডাক্তারের বিরুদ্ধে সোচ্চার হন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার বহড়াগোড়ার বিধায়ক  কুনাল সারাঙ্গি। তাঁর কথায়, ‘‘রাজ্য স্বাস্থ্য দফতরে বিষয়টা জানাই। ডাক্তারের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আবেদন করি। শুনেছি, তাঁকে বরখাস্ত করা হয়েছে। এটাই সঠিক সিদ্ধান্ত।’’ বস্তুত, যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন ডঃ আসরফ বদর। তাঁর দাবি, ‘‘’এমন কোনও প্রেসক্রিপশন আমি লিখিনি। হাসপাতালের ডাক্তার, নার্স, কর্তৃপক্ষেরা টাকা নিয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। এই হাসপাতালে আমি স্ত্রীরোগবিশেষজ্ঞ, নিয়মিত সার্জারি করি। আমার বিরুদ্ধে ভুয়ো অভিযোগ আনা হয়েছে।’’

```