Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

টর্নাডোয় অ্যামাজনের গুদামের ছাদ ভেঙে মৃত্যু, শোকপ্রকাশ করলেন জেফ বেজোস

দ্য ওয়াল ব্যুরো : শুক্রবার গভীর রাতে আমেরিকার ছ’টি প্রদেশে হানা দেয় বিধ্বংসী টর্নাডো (Tornado)। ঝড়ের দাপটে ইলিনয়েস প্রদেশে অ্যামাজনের গুদামের ছাদ ভেঙে নিহত হন ছ’জন। শনিবার ওই ঘটনায় গভীর শোক প্রকাশ করেন অ্যামাজনের কর্ণধার জেফ বেজোস। ওই গুদাম

টর্নাডোয় অ্যামাজনের গুদামের ছাদ ভেঙে মৃত্যু, শোকপ্রকাশ করলেন জেফ বেজোস

শেষ আপডেট: 12 December 2021 07:00

দ্য ওয়াল ব্যুরো : শুক্রবার গভীর রাতে আমেরিকার ছ’টি প্রদেশে হানা দেয় বিধ্বংসী টর্নাডো (Tornado)। ঝড়ের দাপটে ইলিনয়েস প্রদেশে অ্যামাজনের গুদামের ছাদ ভেঙে নিহত হন ছ’জন। শনিবার ওই ঘটনায় গভীর শোক প্রকাশ করেন অ্যামাজনের কর্ণধার জেফ বেজোস। ওই গুদাম এডওয়ার্ডসভিলে নামে এক শহরে অবস্থিত ছিল। জেফ বেজোস টুইট করে বলেন, “এডোয়ার্ডভিলেতে যা ঘটেছে, তা রীতিমতো ট্রাজিক। আমাদের সহকর্মীরা সেখানে প্রাণ হারিয়েছেন। তাঁদের পরিবার ও প্রিয়জনদের সহানুভূতি জানাই।” ক্রিসমাসের আগে অ্যামাজনের বেশ কয়েকজন কর্মী ওই গুদামে নাইট শিফটে ডিউটি করছিলেন। গুদামের ছাদ ভেঙে তাঁদের অন্তত ১০০ জন আটকে পড়েন। শনিবার ভোরে এডওয়ার্ডভিলের দমকল বিভাগের প্রধান জেমস হোয়াইটফোর্ড বলেন, ভেঙে পড়া গুদাম থেকে ৪৫ জনকে নিরাপদে বার করে আনা হয়েছে। একজনকে বিমানে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মারা গিয়েছেন অন্তত ছ’জন। দমকলকর্তা ইঙ্গিত দেন, গুদামের মধ্যে আরও কয়েকজনের মৃত্যু হয়ে থাকতে পারে। জেফ বেজোস টুইট করে বলেন, এডোয়ার্ডসভিলের বাসিন্দারা জেনে রাখুন, এই বিপদের সময় অ্যামাজনের পুরো টিম বিপন্ন মানুষের পাশে আছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, শুক্রবার গভীর রাতে যে টর্নাডো হানা দিয়েছিল, তা সম্ভবত আমেরিকার ইতিহাসে সবচেয়ে বিধ্বংসী।

```