Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

শূন্যে যাচ্ছেন লরেন! আমাজনের প্রতিষ্ঠাতা বেজোসের পর স্পেসে পাড়ি তাঁর প্রেমিকার

দ্য ওয়াল ব্যুরো: গত বছরেই মহাশূন্যে (space) পাড়ি দিয়েছিলেন আমাজনের (Amazon) প্রতিষ্ঠাতা জেফ বেজোস (Jeff Bezos)। ১১ মিনিট সেখানে কাটানোর পর অবশ্য ফের পৃথিবীতে ফিরে এসেছিলেন তিনি। এবার পালা তাঁর প্রেমিকার। ধনকুবের ব্যবসায়ী বেজোসের প্রেমিকা ল

শূন্যে যাচ্ছেন লরেন! আমাজনের প্রতিষ্ঠাতা বেজোসের পর স্পেসে পাড়ি তাঁর প্রেমিকার

শেষ আপডেট: 15 November 2022 06:27

দ্য ওয়াল ব্যুরো: গত বছরেই মহাশূন্যে (space) পাড়ি দিয়েছিলেন আমাজনের (Amazon) প্রতিষ্ঠাতা জেফ বেজোস (Jeff Bezos)। ১১ মিনিট সেখানে কাটানোর পর অবশ্য ফের পৃথিবীতে ফিরে এসেছিলেন তিনি। এবার পালা তাঁর প্রেমিকার। ধনকুবের ব্যবসায়ী বেজোসের প্রেমিকা লরেন স্যাঞ্চেজ (Lauren Sánchez) জানিয়েছেন, ২০২৩ সালেই মহাশূন্যের উদ্দেশে রওনা হবেন তিনি।

বেজোসের স্পেস কোম্পানি 'ব্লু অরিজিন'-এর তৈরি রকেটে চড়েই শূন্যে পৌঁছে গিয়েছিলেন আমাজন-কর্তা। বেজোস বরাবরই মনে করেন, তাঁর জীবদ্দশাতেই সাধারণ মানুষের জন্য স্পেস-ট্রাভেল স্বাভাবিক ঘটনা হয়ে উঠবে। তবে এবার পালা তাঁর প্রেমিকার। এমি অ্যাওয়ার্ড জয়ী সাংবাদিক ও সঞ্চালিকা স্যাঞ্চেজ জানিয়েছেন, সব ঠিক থাকলে ২০২৩ সালেই রওনা দেবেন তিনি। তবে এই অভিযানে সঙ্গে থাকবেন না তাঁর সঙ্গী জেফ। বরং নয়া এই অ্যাডভেঞ্চারে তাঁর সঙ্গী হতে চলেছেন একদল মহিলা। 'অল ওম্যান' দলের বাকিদের নাম অবশ্য এখনও জানাননি স্যাঞ্চেজ।

লরেন স্যাঞ্চেজ বিনোদন জগতের একজন নামী সাংবাদিক এবং সঞ্চালিকা ছিলেন। ২৫ বছরের দাম্পত্যের পর ম্যাকেঞ্জি স্কটের সঙ্গে বেজোসের বিচ্ছেদের পর তাঁকে ডেট করতে শুরু করেন লরেন। গত বেশ কয়েক বছর একসঙ্গেই রয়েছেন তাঁরা। পরে হেলকপ্টার পাইলট হিসেবেও লাইসেন্স পান স্যাঞ্চেজ। এরপর 'ব্ল্যাক অপ্স' নাম একটি সংস্থা খোলেন তিনি, যেখানে মহাকাশযান থেকে পৃথিবীর ছবি তোলা হয়। এছাড়াও জলবায়ু পরিবর্তন রুখতে এবং পৃথিবীর পরিবেশ সুরক্ষিত রাখার উদ্দেশ্যে জেফের তৈরি সংস্থা 'বেজোস আর্থ ফান্ড'-এর ভাইস চেয়ারপার্সন লরেন।

অ্যান্ড্রয়েড ফোন কি আদৌ সুরক্ষিত? পাসওয়ার্ড ছাড়াই এই পদ্ধতিতে খুলে যাবে স্ক্রিনলক


```