Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

মমতাকে ডি'লিট দিচ্ছে জাপানি বিশ্ববিদ্যালয়, বুধবার ধনধান্য অডিটোরিয়ামে সম্মাননা গ্রহণ

সংস্কৃতি-বিনিময়, শিক্ষা ক্ষেত্রের যৌথ গবেষণা এবং বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণের বিষয়েও মমতার সঙ্গে তাদের একাধিক বৈঠক হওয়ার কথা রয়েছে।

মমতাকে ডি'লিট দিচ্ছে জাপানি বিশ্ববিদ্যালয়, বুধবার ধনধান্য অডিটোরিয়ামে সম্মাননা গ্রহণ

মমতা বন্দ্যোপাধ্যায়।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 11 November 2025 20:05

দ্য ওয়াল ব্যুরো: আন্তর্জাতিক মঞ্চে ফের সম্মানিত হতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জাপানের এক স্বনামধন্য বিশ্ববিদ্যালয় (Japanese university) তাঁর সামাজিক উন্নয়ন, নারী ক্ষমতায়ন, সংস্কৃতি ও মানবিকতার কাজে অবদানের স্বীকৃতিস্বরূপ দিচ্ছে ডি'লিট (D'Lit)। 

আগামিকাল, বুধবার বিকেল সাড়ে চারটায়, শহরের ধনধান্য অডিটোরিয়ামে (Dhandhanya Auditorium) এই সম্মাননা গ্রহণ করবেন মুখ্যমন্ত্রী।

রাজ্য সরকার সূত্রে জানা গিয়েছে, জাপানি বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধিদল ইতিমধ্যেই কলকাতায় পৌঁছে গিয়েছে। সংস্কৃতি-বিনিময়, শিক্ষা ক্ষেত্রের যৌথ গবেষণা এবং বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণের বিষয়েও মমতার সঙ্গে তাদের একাধিক বৈঠক হওয়ার কথা রয়েছে।

রাজনৈতিক মহলের মতে, আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলা এবং মুখ্যমন্ত্রীর প্রতি বাড়তি আস্থারই প্রতিফলন এই সম্মান। রাজ্যে বিনিয়োগ ও প্রযুক্তির প্রসারের ক্ষেত্রেও এই উদ্যোগ ইতিবাচক বার্তা দেবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ধনধান্য অডিটোরিয়ামে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষাবিদ, শিল্পী এবং আমন্ত্রিত গণ্যমান্য ব্যক্তিরা। সরকারি কর্মসূচি হলেও আয়োজন ঘিরে উৎসাহ চোখে পড়ছে প্রশাসন ও সাংস্কৃতিক মহলে।


```