Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

জামাইষষ্ঠী মানেই হরেক রকম খানাপিনা, ইলিশ-চিংড়ি থেকে চিকেন-মটন, আজ বাজারদর কেমন?

জামাইষষ্ঠীর আগেই চড়েছে সবজির দাম, ইলিশ-চিংড়ির দামও উঁচুতে। কোথায় কত দাম, কী বলছেন ব্যবসায়ীরা? দেখে নিন এক নজরে।

 

জামাইষষ্ঠী মানেই হরেক রকম খানাপিনা, ইলিশ-চিংড়ি থেকে চিকেন-মটন, আজ বাজারদর কেমন?

জামাইষষ্ঠীর বাজারদর

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 1 June 2025 10:58

দ্য ওয়াল ব্যুরো: বাঙালির ক্যালেন্ডারে উৎসব মানেই খাওয়াদাওয়া, আর জামাইষষ্ঠী তো যেন একেবারে পাতে-পাতে ভালবাসা ঢেলে দেওয়ার দিন। জামাইকে খুশি করতে চাই সুস্বাদু রান্না, উপহার আর ভুরি ভোজ? তার আগে ঘুরে আসতে হবে বাজার থেকে। আর সেখানেই বাধল বিপত্তি—জামাইষষ্ঠীর আগেই উঁচু ছুঁয়েছে সবজির দাম!

কলকাতাসহ রাজ্যের নানা বাজারে সবজির ঝুড়িতে লেগেছে অগ্নিমূল্য। জামাইয়ের পাতে পটল-কচু-লাপা সাজাতে চাইলে এখন একটু কষে পকেট হাতড়াতে হচ্ছে গৃহিণীদের। বাজারে মানুষের ঢল নেমেছে ষষ্ঠীর সকালে, তবে দাম শুনে অনেকেরই মাথায় ভাঁজ পড়ছে। ব্যবসায়ীদের বক্তব্য, এই মরসুমে অকাল বৃষ্টির ফলে মাঠেই নষ্ট হচ্ছে বহু সবজি। তাই সরবরাহ কম, অথচ জামাইষষ্ঠী মানেই তো চাহিদার পারদ চড়া—ফলে স্বাভাবিকভাবেই দাম বেড়েছে।

বাজার করতে আসা কিছুজনের বক্তব্য, বাজারে খুব বেশি দাম বাড়েনি কিছুরই। ১২০০ টাকা কিলো ইলিশ আছে। ৪৫০ টাকা কিলো কাটা রুই মাছ। ৮৫০ টাকা কিলো মটন। ফলে মাছের দিক থেকে দেখতে গেলে দাম বিশাল বেশি নয়। কেনাই যায়। এবার জামাইষষ্ঠী হিসেবে একটু বেড়েছে, সেটা না বললেই নয়।

বাজারে জামাইষষ্ঠীর দিন বেশ কিছু সবজির দাম লাফিয়ে বেড়েছে। বর্তমানে পটল বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১০ দরে। কচুর দাম দাঁড়িয়েছে ১৮ প্রতি কেজি। বরবটি মিলছে ১৫ প্রতি কেজি দামে। ঘি করোলার দাম সবচেয়ে বেশি — প্রতি কেজি ৩৫। ঢেঁড়স বা ভেন্ডি পাওয়া যাচ্ছে ৮ কেজি দরে, আর শসা মিলছে ২০ প্রতি কেজিতে। সবজির এই চড়া দাম জামাইষষ্ঠীর খরচের হিসেব কড়া করে দিচ্ছে অনেকের জন্য। অন্যান্য মৌসুমি সবজির দামও একটু চড়া থাকবে বলেই জানাচ্ছেন বিক্রেতারা।


```