Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

যাদবপুরের ঘটনার প্রতিবাদে কবিতা লিখলেন শতরূপা সান্যাল, প্রতিবাদী পৌষালিও

দ্য ওয়াল ব্যুরো: গত বৃহস্পতিবার থেকে গোটা রাজ্য উত্তাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলে ছাত্রমৃত্যুর প্রতিবাদে। সাধারণ মানুষ থেকে বুদ্ধিজীবী, নিন্দায় সরব সবাই। চিত্র পরিচালক শতরূপা সান্যাল থেকে গায়িকা পৌষালি বন্দ্যোপাধ্যায়, সেই ভিড়ে সামি

যাদবপুরের ঘটনার প্রতিবাদে কবিতা লিখলেন শতরূপা সান্যাল, প্রতিবাদী পৌষালিও

শেষ আপডেট: 14 August 2023 15:02

দ্য ওয়াল ব্যুরো: গত বৃহস্পতিবার থেকে গোটা রাজ্য উত্তাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলে ছাত্রমৃত্যুর প্রতিবাদে। সাধারণ মানুষ থেকে বুদ্ধিজীবী, নিন্দায় সরব সবাই। চিত্র পরিচালক শতরূপা সান্যাল থেকে গায়িকা পৌষালি বন্দ্যোপাধ্যায়, সেই ভিড়ে সামিল। প্রতিবাদে কবিতা লিখেছেন শতরূপা (satarupa sanyal writes poem)। রবিবার ফেসবুকে শেয়ারও করেছেন সেই কবিতা।
‘পাতার আড়ালে ফনা তোলা সাপ
খাতার আড়ালে যম,
যাকে আলো বলে ভেবেছিস, সে তো
সব চেয়ে বড় ভ্রম!
বিদ্যার বোঝা যেখানে ভোলায়
সব ন্যায়-অন্যায়-
দরকার নেই সে বিদ্যা নিয়ে,
আয় খোকা, ফিরে আয়!!'

অনেকে মনে করছেন যাদবপুরের যে খ্যাতি, কবিতায় তার দিকেই আঙুল তুলেছেন শতরূপা। যে শিক্ষাঙ্গন কৃতী ছাত্রছাত্রীদের আঁতুড়ঘর বলে স্বীকৃত, সেখানে এমন ঘটনা ভাবিয়েছে তাঁকে। আবার কারও মত, এখানে শুধু বিশ্ববিদ্যালয় নয়, একটা সিস্টেমকেই কাঠগড়ায় তুলেছেন শতরূপা।

গায়িকা পৌষালী বন্দ্যোপাধ্যায়ের কলমেও প্রতিবাদ। তাঁর কথায়, ‘ফেসবুকে বিপ্লব করছি বলে অনেকে খোঁটা দিতে পারেন’ তবে যাদবপুরের এই ঘটনা মানুষের বর্বর প্রবৃত্তিকেই আরও একবার সামনে আনল। পৌষালি প্রশ্ন তুলেছেন ‘একজন সদ্য যুবক হয়ে ওঠা ছাত্রকে নগ্ন করে, তাঁর চুল কেটে, তাঁকে সমকামী তকমা দিয়ে যে অপমানের সামনে এনে দাঁড় করানো হল সেই অপমান শিক্ষা দেওয়ার গরিমাতেই কি উজ্জ্বল এই বিশ্ববিদ্যালয়ের আঁতলামি?’

যাদবপুরের হস্টেলে ছাত্রমৃত্যুর পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিচ্ছেন নেটিজেনরা। অনেকের মতে, সেখানকার কৃতী ছাত্রছাত্রীদের অহঙ্কারই এই ক্ষোভের জন্ম দিয়েছে। এবার শতরূপা-পৌষালীদের গলাতেও শোনা গেল একই সুর।

চারদিন পরে ক্যাম্পাসে এলেন যাদবপুরের রেজিস্ট্রার, ছাত্রমৃত্যু নিয়ে প্রশ্নে কেঁদেও ফেললেন


```