Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

যাদবপুর-কাণ্ডে সিবিআই তদন্তের দাবি, যুক্ত করা হোক এনআইএ ও এনসিবিকে! জনস্বার্থ মামলা হাইকোর্টে

দ্য ওয়াল ব্যুরো: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যুর ঘটনায় (Jadavpur Student Death Case) ফের একটি জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। যাদবপুরেরই এক প্রাক্তনী মামলা করেছেন। তাঁর দাবি, ছাত্র মৃত্যুর ঘটনার ত

যাদবপুর-কাণ্ডে সিবিআই তদন্তের দাবি, যুক্ত করা হোক এনআইএ ও এনসিবিকে! জনস্বার্থ মামলা হাইকোর্টে

শেষ আপডেট: 19 August 2023 08:08

দ্য ওয়াল ব্যুরো: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যুর ঘটনায় (Jadavpur Student Death Case) ফের একটি জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। যাদবপুরেরই এক প্রাক্তনী মামলা করেছেন। তাঁর দাবি, ছাত্র মৃত্যুর ঘটনার তদন্ত সিবিআইকে দিয়ে করানো হোক। শুধু সিবিআই নয়, তদন্তে যুক্ত করা হোক এনআইএ ও এনসিবিকেও।

যাদবপুর কাণ্ড নিয়ে এর আগেও দু'টি মামলা হয়েছে। তারমধ্যে একটি মামলা তৃণমূলের তরফে করা হয়েছে। তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করেছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ তুলেই মামলা করেছে তৃণমূল। এই মামলায় রাজ্যপাল সিভি আনন্দ বোসকে যুক্ত করার কথাও বলা হয়েছে।

শনিবার বিশ্ববিদ্যালয়ের এক প্রাক্তন ছাত্র প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আবেদন করেন। কেন সিবিআই তদন্তের দাবি জানালেন মামলাকারী? তাঁর বক্তব্য, পুলিশ তদন্ত করছে ঠিকই, কিন্তু অনেক ধীর গতিতে। এছাড়াও তথ্য প্রমাণ লোপাটের অভিযোগও তুলেছেন যাদবপুরের ওই প্রাক্তন পড়ুয়া। তিনি বলেন, সিবিআই তদন্ত করলে তাড়াতাড়ি মৃত্যু রহস্যের (Jadavpur Student Death Case) কিনারা হবে। আগামী সোমবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, গত ৯ অগস্ট বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলের এ২ ব্লকের তিনতলা থেকে পড়ে মৃত্যু হয় প্রথম বর্ষের এক ছাত্রের। ছাত্র মৃত্যুর ঘটনায় তোলপাড় ক্যাম্পাস। মৃতের পরিবারের অভিযোগ, র‍্যাগিংয়ের শিকার হয়েছিলেন তাদের ছেলে। এই ঘটনার সঙ্গে যে র‍্যাগিং যুক্ত রয়েছে, তা তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে। এই ঘটনায় এখনও পর্যন্ত ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার দিন রাতে ঠিক কী ঘটেছিল, সেটাই খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।

আরও পড়ুন: ফল বিক্রেতার ছেলে যাদবপুরের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর ছাত্র, সত্যব্রতর গ্রেফতারে হতবাক পড়শিরা


```