Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্ল

হাইকোর্টের নজরে যাদবপুর! নিরাপত্তা নিয়ে কী পদক্ষেপ, ১৮ নভেম্বরের মধ্যে জানাতে হবে আদালতে

সম্প্রতি যাদবপুরে ওয়েবকুপার একটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। 

হাইকোর্টের নজরে যাদবপুর! নিরাপত্তা নিয়ে কী পদক্ষেপ, ১৮ নভেম্বরের মধ্যে জানাতে হবে আদালতে

ফাইল ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 11 November 2025 13:01

দ্য ওয়াল ব্যুরো: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) নিরাপত্তা ব্যবস্থা (Security) ঘিরে ফের নড়েচড়ে বসল রাজ্য প্রশাসন ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। হাইকোর্টে (Calcutta High Court) দাখিল করা হয়েছে নিরাপত্তা জোরদার করার প্রস্তাবিত রিপোর্ট। 

জানা গিয়েছে, ক্যাম্পাসে সিসিটিভি (CCTV) বাড়ানো থেকে শুরু করে অন্যান্য পরিকাঠামো উন্নয়নের জন্য ইতিমধ্যেই কিছু অর্থ বরাদ্দ দিয়েছে রাজ্য। তবে অতিরিক্ত তহবিল মঞ্জুরের জন্য এখনও উচ্চস্তরের অনুমোদনের অপেক্ষা চলছে।

ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে, মামলার সব পক্ষ রিপোর্টটি খতিয়ে দেখে আগামী সপ্তাহের শুনানিতে তাদের মতামত জানাবে। পাশাপাশি, অর্থ পাওয়ার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন বাস্তবে কী কী পদক্ষেপ নিল, তার বিস্তারিত রিপোর্ট ১৮ নভেম্বরের মধ্যে আদালতে জমা দিতে হবে।

উল্লেখ্য, সম্প্রতি যাদবপুরে ওয়েবকুপার একটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। অভিযোগ, তাঁর গাড়ি লক্ষ্য করে ছাত্ররা ঢিল ছোড়ে—ভাঙে গাড়ির কাচ, সামান্য জখম হন মন্ত্রীও। পাল্টা অভিযোগ, ব্রাত্যের গাড়ির ধাক্কায় কয়েকজন ছাত্র আহত হন। এই ঘটনার পরই যাদবপুরের নিরাপত্তা নিয়ে হাইকোর্টে মামলা দায়ের হয়। অভিযোগ, বিশ্ববিদ্যালয়ে বারবার অশান্তির ঘটনা ঘটলেও প্রশাসনের তরফে কার্যকর পদক্ষেপ নেওয়া হয় না।

এখন আদালতের কড়া নজরে বিশ্ববিদ্যালয়—১৮ নভেম্বরের রিপোর্টেই নির্ধারিত হবে, যাদবপুরে নিরাপত্তা নিয়ে রাজ্য ও কর্তৃপক্ষের বাস্তব ‘অ্যাকশন প্ল্যান’ কতটা কার্যকর হচ্ছে।


```