Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

উত্তর প্রদেশ, অসমের ব্লিচিং-ফিনাইল দিয়ে আগে যাদবপুর সাফ করব, তারপর আলিমুদ্দিন: শুভেন্দু

সরাসরি বামেদের নিশানা করে শুভেন্দু বলেন, "যাদবপুরে অনেক লড়াই করে ভারত মাতার পুজো করতে হয়, রাম নবমী পালন করতে হয়। ওখানে বন্দে মাতরম গাওয়াতে পারবেন না। মাথায় ঝুঁটি, লম্বা লম্বা দুল, সারাদিন গাঁজা খায়, কথায় কথায়, গান, গিটার। এদের তো মাইন্ড সেট হয়ে আছে, টুকরে টুকরে গ্যাং!"

উত্তর প্রদেশ, অসমের ব্লিচিং-ফিনাইল দিয়ে আগে যাদবপুর সাফ করব, তারপর আলিমুদ্দিন: শুভেন্দু

শুভেন্দু অধিকারী।

শেষ আপডেট: 12 May 2025 19:51


দ্য ওয়াল ব্যুরো: সীমান্তে উত্তেজনার পারদ এবার কলকাতাতেও। 'যুদ্ধ নয়, শাস্তি চায়' দাবিতে সোমবার বিকেলে কলকাতা শহরে মিছিলের আয়োজন করেছিল একটি গণ সংগঠন। সেখানে উদ্যোক্তাদের গায়ে কালি ছেটানোর অভিযোগ ওঠে বিজেপির একাংশ নেতা, কর্মীর বিরুদ্ধে। ঘটনায় বিজেপি নেতা সজল ঘোষ-সহ অনেককে আটক করে পুলিশ।

বিজেপির অভিযোগ, উদ্যোক্তাদের নেপথ্যে রয়েছে যাদবপুরের বামেরা ( Jadavpur , CPM)। এরা আসলে দেশ বিরোধী। এ প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে এবার যাদবপুরের কথা তুলে ধরলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

সরাসরি বামেদের নিশানা করে শুভেন্দু বলেন, "যাদবপুরে অনেক লড়াই করে ভারত মাতার পুজো করতে হয়, রাম নবমী পালন করতে হয়। ওখানে বন্দে মাতরম গাওয়াতে পারবেন না। মাথায় ঝুঁটি, লম্বা লম্বা দুল, সারাদিন গাঁজা খায়, কথায় কথায়, গান, গিটার। এদের তো মাইন্ড সেট হয়ে আছে, টুকরে টুকরে গ্যাং!"

খানিক থেমে আক্রমণাত্মক মেজাজে শুভেন্দু বলেন, "পশ্চিমবঙ্গে, ভারতে এ জিনিস চলতে পারে না। এর জন্য তো বিজেপিকে আনতে হবে। আমাদের কাছে দামি ব্লিচিং পাউডার, ফিনাইল আছে। উত্তরপ্রদেশ, অসমে ব্যবহার করে ভাল সাফল্যও মিলেছে। ওই  ব্লিচিং পাউডার, ফিনাইল দিয়ে আগে যাদবপুরটা পরিষ্কার করব, তারপর আলিমুদ্দিন স্ট্রিটটা!"

এ ব্যাপারে বামেদের কোনও প্রতিক্রিয়া এখনও জানা যায়নি। প্রতিক্রিয়া এলে প্রতিবেদনে আপডেট করা হবে।

একই সঙ্গে মুর্শিদাবাদের সম্প্রতি অশান্তির জন্য রাজ্য সরকারকে দায়ী করে বিরোধী দলনেতা বলেন, "বাংলায় হিন্দু বিরোধী সরকার চলছে। ধুলিয়ান, সামশেরগঞ্জ আমরা ভুলতে দেব না, শুধু সাংবাদিক বৈঠক নয়, প্রতিদিন রাস্তায় থাকব, এদেরকে উৎখাত না করা পর্যন্ত এই লড়াই চলবে।" যেভাবে মুর্শিদাবাদে হিন্দু নির্যাতন হয়েছে, আইনি পথে তার মোকাবিলা করা হবে বলেও জানান বিরোধী দলনেতা। যদিও শুভেন্দুর অভিযোগ উড়িযে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, "উনি হতাশা থেকে এসব মিথ্যে কথা বলছেন। প্রতিটি ভোটে মানুষ বিজেপির এই মিথ্যাচারের যোগ্য জবাবও দিচ্ছে।"


```