Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

Task force in Market: কালো বাজারি যেন না হয়! কলকাতা থেকে জেলা, সোমবারও চলল তল্লাশি অভিযান

পরিস্থিতির সুযোগ নিয়ে বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের দাম উর্ধ্বমুখীর আশঙ্কাও রয়েছে। তা ঠেকাতে গত বৃহস্পতিবারই নবান্নের সাংবাদিক বৈঠক থেকে ব্যবসায়ীদের সতর্ক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। 

Task force in Market: কালো বাজারি যেন না হয়! কলকাতা থেকে জেলা, সোমবারও চলল তল্লাশি অভিযান

কালোবাজারি ঠেকাতে মার্কেটে টাস্ক ফোর্সের অভিযান।

শেষ আপডেট: 12 May 2025 15:17

দ্য ওয়াল ব্যুরো: যুদ্ধ বিরতির ঘোষণা হলেও সীমান্তে উত্তেজনা পুরোপুরি কমেনি। চোরা গোপ্তা গোলাগুলির খবর মিলছে। আর এই পরিস্থিতির সুযোগ নিয়ে বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের দাম উর্ধ্বমুখীর আশঙ্কাও রয়েছে। তা ঠেকাতে গত বৃহস্পতিবারই নবান্নের সাংবাদিক বৈঠক থেকে ব্যবসায়ীদের সতর্ক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সাফ জানিয়েছিলেন, 'কেউ কালোবাজারি করলে সংশ্লিষ্ট দোকানদারের সমস্ত মাল বাজেয়াপ্ত করা হবে।'

মুখ্যমন্ত্রীর সেই নির্দেশ শুক্রবার থেকেই কলকাতা থেকে জেলা, বিভিন্ন বাজারে তল্লাশি অভিযান চালাচ্ছেন টাস্ক ফোর্সের (Task force In Market) সদস্যদের। সোমবারও তার অন্যথা হল না। এদিন উল্টোডাঙার খুচরো এবং পাইকারি মার্কেট ঘুরে দেখলেন এনফোর্সমেন্ট ব্রাঞ্চের টাস্ক ফোর্সের সদস্যরা।মাছ থেকে শাক, সবজি, বাজার ঘুরে তাঁরা জিনিস পত্রের দাম খতিয়ে দেখেন। কথা বলেন ক্রেতাদের সঙ্গেও।

এদিন উল্টোডাঙার বাজারে সবজি দর যথাক্রমে আলু কেজি প্রতি ২০ থেকে ২৫ টাকা, পিঁয়াজ ২৫-৩০ টাকা, রসুন ১০০ টাকা, আদা ১০০ টাকা, টমেটো ৩০ টাকা, পটল ২০ টাকা, বেগুন ৮০ টাকা, উচ্ছে ৬০ টাকা, ঢেড়স ৫০ টাকা, রুই মাছ ১৫০ টাকা, কাতলা মাছ ২০০ টাকা, ইলিশ মাছ ৮০০ থেকে ১২০০ টাকা, গলদা চিংড়ি ১২০০ থেকে ১৪০০ টাকা। মুরগির ডিম ৬ টাকা, হাঁসের ডিম ১২ টাকা দরে বিক্রি হয়েছে।

টাস্ক ফোর্সের আধিকারিক রবীন্দ্রনাথ ঘোষ বলেন, "পাইকারি বাজারে জিনিস পত্রের দাম ঠিকই আছে। ক্রেতারাও কেউ কোনও অভিযোগ জানাননি।"

তিনি বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে এখন থেকে কলকাতা ও জেলার প্রতিটি বাজারে প্রতিদিনই টাস্ক ফোর্সের সদস্যরা নজরদারি চালাচ্ছেন। উদ্দেশ্য একটাই, এই যুদ্ধ যুদ্ধ আবহে কোনও অসাধু চক্র যেন মাথা চাড়া দিয়ে না ওঠে। মানুষের কাছ থেকে অতিরিক্ত দাম যেন না নিতে পারে সেটা নজর রাখা। 

টাস্ক ফোর্সের এমন ভূমিকায় খুশি ক্রেতারাও। তাঁরা বলছেন, প্রশাসনিকভাবে প্রতিটি বাজারে নজরদারি চালানো হচ্ছে বলেই দাম নিয়ন্ত্রণে রয়েছে। তা না হলে যুদ্ধের ধোওয়া দিয়ে দাম কিছুটা হলেও বেড়ে যেত! 


```