Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সোমবার রাতে ফের ভার্চুয়াল-ভাষণ হাসিনার, আটকাতে মরিয়া ইউনুস, পথে নামার ডাক আওয়ামী লিগের

আওয়ামী লিগ নেত্রী শেখ হাসিনা সোমবার রাতে ফের দলের উদ্দেশে ভার্চুয়াল মাধ্যমে ভাষণ দেবেন। 

সোমবার রাতে ফের ভার্চুয়াল-ভাষণ হাসিনার, আটকাতে মরিয়া ইউনুস, পথে নামার ডাক আওয়ামী লিগের

শেখ হাসিনা

শেষ আপডেট: 12 May 2025 15:07

দ্য ওয়াল ব্যুরো: আওয়ামী লিগ নেত্রী শেখ হাসিনা (Awami League president Sheikh Hasina) সোমবার রাতে ফের দলের উদ্দেশে ভার্চুয়াল মাধ্যমে ভাষণ দেবেন। তাঁর এই সিদ্ধান্ত ঘিরে বাংলাদেশে ৪, ৫ ফেব্রুয়ারির পুনরাবৃত্তির আশঙ্কা তৈরি হয়েছে। ওই দু'দিন তিনি দলের ভার্চুয়াল সভায় ভাষণ দেওয়ার সময় আগাম ঘোষণা দিয়ে ঢাকায় ৩২ নম্বর ধানমন্ডির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি (demolition of Sheikh Mujibur Rahman residence at Dhanmondi, Dhaka) ধূলিসাৎ করে উন্মত্ত জনতা। সোমবার তেমন হামলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না।

তবে হাসিনার ভাষণ আটকাতে এবার বাংলাদেশ সরকারও (Bangladesh interim government) সক্রিয়। শনিবার রাতে সরকারের তরফে ঘোষণা করা হয় বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লিগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ। তারমধ্যে সাইবার স্পেসকে (cyber space) যুক্ত করায় ফেসবুক ভাষণেও কোপ পড়তে পারে। যদিও এই সংক্রান্ত সরকারি নির্দেশিকা এখনও প্রকাশিত হয়নি। ঢাকার সরকারি সুত্রের খবর, বিকালের মধ্যে নির্দেশিকা প্রকাশ করে ফেসবুক কর্তৃপক্ষকে বলা হবে হাসিনার ভাষণ প্রচার না করতে।  

আওয়ামী লিগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার সরকারি সিদ্ধান্ত ঘিরে বাংলাদেশে নতুন করে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠতে পারে বলে ওয়াকিবহাল মহল মনে করছে। সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে আওয়ামী লিগ জোরালো প্রত্যাঘাতের পরিকল্পনা করছে। ঝুঁকি নিয়েই দল পথে নামতে চাইছে। দলের এক শীর্ষ নেতার কথায়, ৪, ৫ ফেব্রুয়ারি ধানমন্ডিতে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙার দিন দলের বহু নেতা-কর্মী ঢাকা অভিযানের প্রস্তুতি নিয়েছিলেন। তাদের থামানো হয়। সেদিনই রক্তারক্তি ঘটে যেত। সোমবার নেত্রীর ভাষণ আটকানোর চেষ্টা হলে নেতা কর্মীদের নিজেদের মতো করে প্রতিবাদের নির্দেশ দেওয়া হয়েছে।


```