Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Congress: কাশ্মীর ইস্যুতে তৃতীয় পক্ষের মধ্যস্থতার ব্যাপারে কেন্দ্রকে সতর্ক থাকতে বলল কংগ্রেস

কাশ্মীর-ইস্যুতে (Kashmir Issue) ভারত এবং পাকিস্তানের (India Pakistan) মধ্যে মধ্যস্থতা করতে চেয়ে প্রস্তাব দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে ব্যাপারে কেন্দ্রের ব্যাখ্যা চাইল কংগ্রেস (Congress)।

Congress: কাশ্মীর ইস্যুতে তৃতীয় পক্ষের মধ্যস্থতার ব্যাপারে কেন্দ্রকে সতর্ক থাকতে বলল কংগ্রেস

মোদী ও ট্রাম্প

শেষ আপডেট: 12 May 2025 15:04

দ্য ওয়াল ব্যুরো: কাশ্মীর-ইস্যুতে (Kashmir Issue) ভারত এবং পাকিস্তানের (India Pakistan) মধ্যে মধ্যস্থতা করতে চেয়ে প্রস্তাব দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে ব্যাপারে কেন্দ্রের ব্যাখ্যা চাইল কংগ্রেস (Congress)।

সংসদের বিশেষ অধিবেশন (special session of parliament) ডাকার দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Prime minister Narendra Modi) চিঠি দিয়েছেন রাজ্যসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে (Leader of the opposition in Rajya Sabha Mallikarjun Kharge)।

এবার কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতা করতে মার্কিন প্রেসিডেন্ট যে ইচ্ছাপ্রকাশ করেছে, সে ব্যাপারে কেন্দ্র কী ভাবছে, অবস্থানই বা কী, সেসবেরই ব্যাখ্যা চাইল কংগ্রেস।শুধু তাই নয়, তৃতীয়পক্ষ যদি এই ইস্যুতে হস্তক্ষেপ করে, তাহলে যে সিমলা চুক্তি লঙ্ঘন হতে পারে, সে ব্যাপারেও মনে করিয়ে দেওয়া হয়েছে বিরোধী দলের তরফে।

একটি দলীয় অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময়, এআইসিসির সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল বলেন, "দল জানতে চায় দেশের বিদেশ নীতিতে কোনও পরিবর্তন এসেছে কিনা, এবং যত তাড়াতাড়ি সম্ভব এই মধ্যস্থতার ব্যাপারটা সংসদে তোলা উচিত।

রবিবার ট্রাম্প সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'ট্রুথ'-এ ভারত-পাকিস্তানের রাষ্ট্রনেতাদের উদ্দেশে লেখেন, তিনি দু’জনের সঙ্গেই কথা বলতে চান। দেখতে চান যে হাজার বছর পরে কাশ্মীর সমস্যা নিয়ে কোনও সুরাহা করা যায় কি না।

আমেরিকা শনিবার দাবি করেছে যে, ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি হয়েছে তাদেরই মধ্যস্থতায়। ভারত যদিও এই নিয়ে কোনও কথা বলেনি। কাশ্মীর ইস্যু নিয়েও তাদের পুরনো অবস্থানই স্পষ্ট করে দেয়। এর পরেই মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিয়ো জানান, ভারত এবং পাকিস্তান সরাসরি নিজেদের মধ্যে কথা বলুক। এ বিষয়ে আমেরিকা যে বার বার সহায়ক হয়েছে, তা-ও দাবি করেছেন তিনি।


```