Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

আট ম্যাচ পরে জয় পেয়েও চিন্তায় মুম্বই শিবির! কী বলছেন 'মূল্যবান' ঈশান

দ্য ওয়াল ব্যুরো: মরসুমের (IPL 2022) প্রথম জয় এসেছে মুম্বইয়ের (Mumbai Indians) শিবিরে। এই জয়ের জন্য অপেক্ষা করতে হয়েছে আট ম্যাচ। অবশেষে রাজস্থানের (Rajasthan Royals) বিরুদ্ধে পাঁচ উইকেটে জয় পেয়েছেন রোহিতরা। কিন্তু জয়ের দিনেও মুম্বই

আট ম্যাচ পরে জয় পেয়েও চিন্তায় মুম্বই শিবির! কী বলছেন 'মূল্যবান' ঈশান

শেষ আপডেট: 1 May 2022 09:24

দ্য ওয়াল ব্যুরো: মরসুমের (IPL 2022) প্রথম জয় এসেছে মুম্বইয়ের (Mumbai Indians) শিবিরে। এই জয়ের জন্য অপেক্ষা করতে হয়েছে আট ম্যাচ। অবশেষে রাজস্থানের (Rajasthan Royals) বিরুদ্ধে পাঁচ উইকেটে জয় পেয়েছেন রোহিতরা। কিন্তু জয়ের দিনেও মুম্বই শিবিরে কাঁটা হয়ে রইল ওপেনার ঈশান কিশানের (Ishan Kishan) পারফর্মেন্স।

যদিও ম্যাচ শেষে ঈশান কিশান এক জোট হয়ে খেলার পক্ষেই সওয়াল করলেন। কিন্তু ক্রিকেট মহলে কেন চর্চার কেন্দ্রবিন্দু ঈশান? কারণ গত ১২ ফেব্রুয়ারি এই তরুণ ব্যাটসম্যানকে নিয়ে নিলামের মঞ্চে টানাটানি শুরু হয়ে যায়। মুম্বই, হায়দরাবাদ ও পাঞ্জাবের মধ্যে ঈশানকে নেও (Ishan Kishan)য়া নিয়ে যুদ্ধ। হ্যাঁ যুদ্ধই বটে, ২ কোটি বেস প্রাইজে নিলাম শুরু হয়েছিল ঈশানের। নিলামের হাতুড়ির যখন শেষ আঘাতটা পড়ল তখন দেখা গেল সেই মূল্য গিয়ে দাঁড়িয়েছে ১৫ কোটি ২৫ লক্ষ টাকায়।

ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে 'দামি' তিনি। মুম্বইয়ের ঘর আলো করে আসা ঈশান কিন্তু একের পর এক ব্যর্থ। স্বভাবতই তাঁকে নিয়ে চর্চা চলছে ক্রিকেট মহলে। নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে একাধিক মিম। তবে ক্রিকেট যে দলগত খেলা সেটাই গতকাল মনে করালেন ঈশান।

ম্যাচ শেষে বললেন যে, এটা তাঁর দলের জন্য খুব কঠিন সময়। সমস্ত খেলোয়াড়কে একসঙ্গে দাঁড়াতে হবে। আমাদের একে অপরকে সমর্থন করতে হবে। প্রস্তুতির দিকে আরও মনোযোগী হতে হবে। এই জয়ে খুশি।

তিনি আরও যোগ করেন, ক্রিকেটে এইসব হয়। কখনও আপনি উইকেট হারান, আবার কখনও রান করেন। তবে সব ব্যাটসম্যানই ফিনিশার হওয়ার স্বপ্ন নিয়ে মাঠে নামেন।

কিন্তু গতকালের ম্যাচেও তাঁর ব্যাটে রান আসেনি। রাজস্থানের ১৫৮ রানের জবাবে ব্যাট করতে নেমে মাত্র দুই রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন অধিনায়ক রোহিত শর্মা। অন্যদিকে আরেক ওপেনার ঈশান কিশানের ব্যাটে আসে মাত্র ২৬ রান। এই দুই মূল্যবান উইকেট হারানোর পরে ভক্তরা ভেবেই নিয়েছিলেন এই ম্যাচেও আর মুম্বইয়ের জয় দেখা হল না তাঁদের।

কিন্তু তিলক ভার্মাকে নিয়ে সূর্যকুমার যাদবের দুর্দান্ত ব্যাটিং পাল্টে দেয় ম্যাচের চিত্রনাট্য। সূর্যকুমারের ৫১ রানের ইনিংস ও তিলক ভার্মার ৩৫ রানের ইনিংস ম্যাচের রঙ পাল্টে দেয়। শেষ কাজটুকু করে দেন টিম ডেভিড।

তবে এদিনের ম্যাচেও জ্বলে উঠেছিল জস বাটলারের ব্যাট। এই মরসুমে বাটলার যেন অপ্রতিরোধ্য। এদিন তাঁর ব্যাট থেকে আসে ৬৭ রানের ঝকঝকে ইনিংস। যদিও রাজস্থানের বাকি ব্যাটসম্যানরা এদিন তেমন দাগ কাটতে পারেননি। তাই মুম্বইয়ের সামনে বড় রানের টার্গেট সেট করা হয়নি রাজস্থানের।

৩৫ বার লা লিগা খেতাব জিতল রিয়াল! এস্প্যালিয়নকে উড়িয়ে ফের জয় মাদ্রিদের


```