Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

বান্ধবগড়ের বাঘিনী বুঝি সিগারেট খাচ্ছে! বনকর্তার পোস্ট করা মজার ভিডিও দেখে হেসে লুটোপুটি সকলে

দ্য ওয়াল ব্যুরো: বন্য জীবজন্তুদের স্বাভাবিক জীবনযাপনের নানা মজাদার ভিডিও, ছবি বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। কিন্তু এ কী! এ তো একেবারে অস্বাভাবিক এক ঘটনা। বাঘিনী সিগারেট খাচ্ছে! সম্প্রতি ফরেস্ট সার্ভিস অফিসার প্রবীণ কাসওয়ান এম

বান্ধবগড়ের বাঘিনী বুঝি সিগারেট খাচ্ছে! বনকর্তার পোস্ট করা মজার ভিডিও দেখে হেসে লুটোপুটি সকলে

শেষ আপডেট: 22 January 2021 06:21

দ্য ওয়াল ব্যুরো: বন্য জীবজন্তুদের স্বাভাবিক জীবনযাপনের নানা মজাদার ভিডিও, ছবি বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। কিন্তু এ কী! এ তো একেবারে অস্বাভাবিক এক ঘটনা। বাঘিনী সিগারেট খাচ্ছে! সম্প্রতি ফরেস্ট সার্ভিস অফিসার প্রবীণ কাসওয়ান এমনই এক ভিডিও শেয়ার করে চমকে দিয়েছেন বন্যপ্রাণী-প্রেমী মানুষদের। মধ্যপ্রদেশের বান্ধবগড় টাইগার রিজার্ভে তোলা ৩৪ সেকেন্ডের এই ভিডিওতে দেখা যাচ্ছে, একটি গাড়ি থেকে নামার সময় বাঘিনীর মুখ থেকে সিগারেটের ধোঁয়ার মতো বের হচ্ছে। সেই ভিডিওর ক্যাপশনেও তিনি লিখেছেন, "বাঘিনী কি সিগারেট খাচ্ছে!" অবশ্যই না। কোনও প্রাণীই এই ধরনের ধোঁয়া সহ্যও করতে পারে না। অফিসার মজার ছলেই লিখেছেন। আসলে জানুয়ারি মাসের ঠান্ডাতে রাতের বেলা অন্ধকারে বাইরে বেরোলে দেখা যাবে, মুখ থেকে এমন ধোঁয়া মানুষেরও বের হয়। প্রাণীদের ক্ষেত্রেও যে এক বৈশিষ্ট্য, সেটাই ধরা পড়ল তাঁর তোলা ভিডিওয়। তবুও এই মজাদার ভিডিও দেখে বেজায় খুশি নেটিজেনরা‌। দু'দিনের মধ্যেই ভাইরাল এই ভিডিও। https://twitter.com/ParveenKaswan/status/1351537433930829825 এই বাঘিনী যে ইতিমধ্যেই সেই অঞ্চলে ভীষণ ফেমাস, সেটাও সম্প্রতি এই ভিডিওর দৌলতে জানা গিয়েছে। প্রবীণ কাসওয়ান নিজেই কমেন্ট সেকশনে জানান, কিছুদিন আগে এক গ্রামবাসীর কুয়োয় পড়ে গিয়েছিল সে। অনেক চেষ্টা করার পর তাকে উদ্ধার করা হয়েছে। সেই নিয়ে অনেক কসরৎ করতে হয়েছিল বন্য বিভাগের মানুষদের। তবে এটিই প্রথমবার নয়। এর আগে এক হাতির 'সিগারেট খাওয়া'র দৃশ্য নিয়েও হৈচৈ পড়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। ২০১৮ সালে, কর্নাটকের এক বন্য হাতির এমন মজাদার কার্যকলাপ দেখে থ হয়ে গিয়েছিলেন সকলে। বনে আগুন লাগার পরে, সেখান থেকে এক পোড়া গাছের ঢাল খাওয়ার দৃশ্যকে অনেকেই সিগারেট খাওয়ার সঙ্গে গুলিয়ে ফেলেছিলেন। ঘটনাটি ঘটেছিল কর্নাটকের নাগারাহল ন্যাশানাল পার্কে।

```