Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

আইপিএল ফাইনাল : টসে জিতলেন ধোনি, আগে বোলিং করবে চেন্নাই

দ্য ওয়াল ব্যুরো: আইপিএল ফাইনালে (IPL Final) মোতেরা স্টেডিয়াম জমজমাট। কোথায় বৃষ্টি, তার কোনও লেশমাত্র নেই। বরং সারা মাঠে হলুদের সমারোহ। চেন্নাই সুপার কিংস (CSK Vs GT) এই মাঠেও যেন ঘরের দলকে টেক্কা দিয়েছে। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (

আইপিএল ফাইনাল : টসে জিতলেন ধোনি, আগে বোলিং করবে চেন্নাই

শেষ আপডেট: 29 May 2023 14:02

দ্য ওয়াল ব্যুরো: আইপিএল ফাইনালে (IPL Final) মোতেরা স্টেডিয়াম জমজমাট। কোথায় বৃষ্টি, তার কোনও লেশমাত্র নেই। বরং সারা মাঠে হলুদের সমারোহ। চেন্নাই সুপার কিংস (CSK Vs GT) এই মাঠেও যেন ঘরের দলকে টেক্কা দিয়েছে।

নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (মোতেরা) যেন মেলা বসে গিয়েছে। দুই দলের ক্রিকেটাররা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করছেন। তার মধ্যে টস করতে এগিয়ে গেলেন ধোনি ও হার্দিক।  

ধোনি টসে জিতে প্রথমে বোলিং করবেন। গুজরাত আগে ব্যাটিং করবে। আমদাবাদে রান তাড়া করবেন ধোনিরা । ম্যাচের মাঝে বৃষ্টি হলে পরের দিকে ব্যাট করা সহজ হয়ে দাঁড়াবে, সেই লক্ষ্যেই রান তাড়া করার সিদ্ধান্ত নেন ধোনি। গুজরাত দলনায়ক হার্দিক পান্ডিয়া জানান যে, তিনি টস জিতলে রান তাড়াই করতেন।

https://twitter.com/IPL/status/1663180644321751040

পাশাপাশি এও জানিয়েছেন, আমার অবশ্য এদিন শুরুতেই ব্যাটিং করতে ইচ্ছে করছিল, তাই যেটা হয়েছে ভালই হয়েছে। গুজরাত ব্যাটিং করায় প্রথমে ব্যাটিং করবেন শুভমান গিল। তিনি মাঠে নামলেই দর্শকরা খেলা উপভোগ করেন। তিনি চলতি আইপিএলে রানমেশিনের ভূমিকা নিয়েছেন। মোট রান করেছেন ৮৫১। আর ৬০ রান করলেই তিনি বিরাট কোহলিকে টপকে যাবেন।

সোমবারের ফাইনাল ম্যাচটি হতে চলেছে ধোনির কেরিয়ারের ২৫০তম আইপিএল ম্যাচ। প্রথম কোনও ক্রিকেটার হিসেবে এমন নজির গড়তে চলেছেন তিনি। তবে এও মনে করা হচ্ছে ধোনি চেন্নাইকে চ্যাম্পিয়ন করে মাঠেই অবসর নেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন।

‘পৃথ্বী ভাবে ও হচ্ছে স্টার’, শুভমানের সঙ্গে তুলনা করে কটাক্ষ কোচ কারসন ঘাউড়ি


```