Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

সন্ত্রাসের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিক পাকিস্তান, কাশ্মীর নিয়ে মধ্যস্থতায় রাজি আমেরিকা: অ্যালিস ওয়েলস

দ্য ওয়াল ব্যুরো: জঙ্গি তোষণ বন্ধ করতে ইসলামাবাদকে আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন সেনেটর ম্যাগি হাসান। বৃহস্পতিবার পিকাস্তানকে সাবধান করে একই কথা বললেন মার্কিন বিদেশ মন্ত্রকের দক্ষিণ ও মধ্য এশিয়া সংক্রান্ত ভারপ্রাপ্ত সহ-সচিব অ্যালিস জি ওয়ে

সন্ত্রাসের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিক পাকিস্তান, কাশ্মীর নিয়ে মধ্যস্থতায় রাজি আমেরিকা: অ্যালিস ওয়েলস

শেষ আপডেট: 24 October 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: জঙ্গি তোষণ বন্ধ করতে ইসলামাবাদকে আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন সেনেটর ম্যাগি হাসান। বৃহস্পতিবার পিকাস্তানকে সাবধান করে একই কথা বললেন মার্কিন বিদেশ মন্ত্রকের দক্ষিণ ও মধ্য এশিয়া সংক্রান্ত ভারপ্রাপ্ত সহ-সচিব অ্যালিস জি ওয়েলস। অ্যালিসের কথায়, "আলোচনা ও সন্ত্রাস দমন এক সঙ্গে চলতে পারে না। পাকিস্তানকে জঙ্গিদের মদত দেওয়া বন্ধ করতে হবে। সন্ত্রাস রুখতে দ্রুত ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে অচিরেই। প্রয়োজন হলে মধ্যস্থতা করতে রাজি ট্রাম্প প্রশাসন। " পাকিস্তানকে সেপ্টেম্বরের মধ্যেই জঙ্গি কার্যকলাপে অর্থের জোগান বন্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে বলেছিল আন্তর্জাতিক নজরদারি সংস্থা ‘এফএটিএফ’। বিদেশের মাটিতে দাঁড়িয়ে পাক সেনাপ্রধান কমর বাজওয়া জানিয়েছিলেন, সন্ত্রাস দমনে সব ব্যবস্থা নিচ্ছে পাক সরকার। হালে তার কিছুই দেখা যায়নি। উল্টে উপত্যকার জঙ্গি গোষ্ঠীগুলিকে প্রত্যক্ষ ভাবে মদত দেওয়ার অভিযোগ উঠেছে দিল্লিতে পাক দূতাবাসের বিরুদ্ধে। এনআইএ জানিয়েছে, পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীগুলি সরাসরি যোগাযোগ রাখে দূতাবাসের সঙ্গে। অর্থের যোগানও যায় এখান থেকেই। প্যারিসে পাঁচ দিনের ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স (এফএটিএফ)-এর শীর্ষ বৈঠকের শেষে জানানো হয়,  জঙ্গিদের পুঁজি জোগান রোধে যে ৪০টি পদক্ষেপ করতে বলা হয়েছিল এফএটিএফ-র পক্ষ থেকে, তার প্রায় কিছুই করেনি ইসলামাবাদ। ন্যূনতম ২৭টি নির্দেশিকার মধ্যে মধ্যে ২২টিও করতে উঠতে পারেনি ইসলামাবাদ। আগামী বছর ফেব্রুয়ারির মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে ধূসর তালিকায় থাকা পাকিস্তানকে সত্যি সত্যিই কালো তালিকাভুক্ত করা হবে। অ্যালিস বলেছেন, "নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবা, জইশ-ই-মহম্মদকে পালন করে পাকিস্তান। এই জঙ্গি গোষ্ঠীগুলো নিয়ন্ত্রণরেখায় অশান্তি তৈরি করে চলেছে। সব জেনেও মুখ বন্ধ করে রয়েছে পাকিস্তান। " তিনি বলেন,  রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের ১২৬৭ নম্বর ধারায় তালিকাভুক্ত বিশেষ করে লস্কর-ই-তৈবা, জামাত-উদ-দাওয়া, ফালাহ-ই-ইনসানিয়াতের মতো সংগঠন বা তাদের মাথার বিরুদ্ধে পর্যাপ্ত ব্যবস্থা নেয়নি পাকিস্তান। আগামী চার মাস এই জঙ্গি সংগঠনগুলিকে মদত দেওয়া ও তাদের অর্থ জোগানো বন্ধ না করলে পাকিস্তানের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

```