দেশজুড়ে স্বাভাবিক হচ্ছে আন্তর্জাতিক বিমান পরিষেবা (
International Flights)। সাধারণ যাত্রীদের জন্য খুলে যেতে চলেছে আকাশপথ। প্রায় ২ বছর ধরে করোনার জন্য বন্ধ থাকার পরে, আগামী ২৭ মার্চ থেকে ফের স্বাভাবিক আন্তর্জাতিক উড়ান। কেন্দ্রীয় সরকার (
Central Government) জানিয়েছে, করোনা বিধি মেনেই চলাফেরা করতে পারবেন যাত্রীরা।
২০২০ সালের ২৩ মার্চ বন্ধ হয়েছিল আন্তর্জাতিক উড়ান পরিষেবা। কেবল বিশেষ ফ্লাইট চলেছিল বিশেষ অনুমতিতে। এর পরে কিছু দিনের জন্য এয়ার বাবল (
air bubble) চুক্তির মাধ্যমে বিশ্বের ৫০টি দেশের সঙ্গে ভারতের বিমান পরিষেবা চালু হয়েছিল। কিন্তু তা সর্বস্তরের সাধারণ যাত্রীদের নাগালের বাইরে ছিল।
আরও পড়ুনঃ কলকাতা মেট্রোয় রঙের খেলা, করিডরের নতুন কী হচ্ছে?
এ বছরের গোড়া থেকে কমতে শুরু করেছে করোনা সংক্রমণ। সারা বিশ্বে এবং ভারতেও ফিকে হয়েছে মৃত্যুর তালিকা। ফলে ধীরে ধীরে শিথিল করা হয়েছে বিধি। পরিবহণ স্বাভাবিক হয়েছে, খুলে গেছে স্কুল, কলেজ, অফিস, কাছারি। এবার পুরোদস্তুর খুলতে চলেছে আন্তর্জাতিক বিমান পরিষেবাও।
অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানান, সমস্ত স্তরে আলোচনার পরে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ২৭ মার্চ থেকেই স্বাভাবিক হচ্ছে আন্তর্জাতিক বিমান পরিষেবা। এয়ার বাবল চুক্তিও আর থাকছে না বলে জানিয়েছেন তিনি। সাধারণ মানুষের চলাচল একেবারেই সহজ এবং স্বাভাবিক হবে।