Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

International Flights: ২ বছর পর আন্তর্জাতিক বিমান চলাচল ফের স্বাভাবিক হল দেশজুড়ে

দ্য ওয়াল ব্যুরো: দেশজুড়ে স্বাভাবিক হল আন্তর্জাতিক বিমান পরিষেবা। সাধারণ যাত্রীদের জন্য আজ থেকেই খুলে গেল আকাশপথ। প্রায় ২ বছর ধরে করোনার জন্য বন্ধ থাকার পরে, ফের স্বাভাবিক আন্তর্জাতিক উড়ান (international flights)। কেন্দ্রীয় সরকার জানিয

International Flights: ২ বছর পর আন্তর্জাতিক বিমান চলাচল ফের স্বাভাবিক হল দেশজুড়ে

শেষ আপডেট: 27 March 2022 08:27

দ্য ওয়াল ব্যুরো: দেশজুড়ে স্বাভাবিক হল আন্তর্জাতিক বিমান পরিষেবা। সাধারণ যাত্রীদের জন্য আজ থেকেই খুলে গেল আকাশপথ। প্রায় ২ বছর ধরে করোনার জন্য বন্ধ থাকার পরে, ফের স্বাভাবিক আন্তর্জাতিক উড়ান (international flights)। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, করোনা বিধি মেনেই চলাফেরা করতে পারবেন যাত্রীরা। বিমানে মাস্ক পরা বাধ্যতামূলক।

আরও পড়ুন: 'লোকাল'কে 'গ্লোবাল' করুন, রফতানির রেকর্ড নিয়ে দেশবাসীকে ধন্যবাদ মোদীর

২০২০ সালের ২৩ মার্চ বন্ধ হয়েছিল আন্তর্জাতিক উড়ান পরিষেবা। এতদিন কেবল বিশেষ ফ্লাইট চলছিল বিশেষ অনুমতিতে। এর পরে কিছু দিনের জন্য এয়ার বাবল চুক্তির মাধ্যমে বিশ্বের ৫০টি দেশের সঙ্গে ভারতের বিমান পরিষেবা চালু হয়েছিল। কিন্তু তা সর্বস্তরের সাধারণ যাত্রীদের নাগালের বাইরে ছিল।

এ বছরের গোড়া থেকে কমতে শুরু করেছে করোনা সংক্রমণ। সারা বিশ্বে এবং ভারতেও ফিকে হয়েছে মৃত্যুর তালিকা। ফলে ধীরে ধীরে শিথিল করা হয়েছে বিধি। পরিবহণ স্বাভাবিক হয়েছে, খুলে গেছে স্কুল, কলেজ, অফিস, কাছারি। এবার পুরোদস্তুর খুলে দেওয়া হল আন্তর্জাতিক বিমান পরিষেবাও।

চলতি মাসের শুরুর দিকেই অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানান, সমস্ত স্তরে আলোচনার পরে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ২৭ মার্চ থেকেই স্বাভাবিক হচ্ছে আন্তর্জাতিক বিমান পরিষেবা। এয়ার বাবল চুক্তিও আর থাকছে না বলে জানিয়েছিলেন তিনি। ফলে সাধারণ মানুষের চলাচল একেবারেই সহজ এবং স্বাভাবিক হবে।


```