Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

জার্মানিতে ভারতীয় দম্পতিকে ছুরি, স্বামী নিহত, মৃতের পরিবারের পাশে সুষমা

দ্য ওয়াল ব্যুরো : জার্মানিতে আক্রান্ত হলেন এক ভারতীয় দম্পতি। শনিবার বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ জানিয়েছেন, জার্মানির মিউনিখে এক অভিবাসী ওই দম্পতিকে আক্রমণ করে। সুষমা টুইটারে লিখেছেন, ভারতীয় দম্পতি প্রশান্ত ও সীমা বাসারুর মিউনিখের কাছে আক্রান্

জার্মানিতে ভারতীয় দম্পতিকে ছুরি, স্বামী নিহত, মৃতের পরিবারের পাশে সুষমা

শেষ আপডেট: 29 March 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো : জার্মানিতে আক্রান্ত হলেন এক ভারতীয় দম্পতি। শনিবার বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ জানিয়েছেন, জার্মানির মিউনিখে এক অভিবাসী ওই দম্পতিকে আক্রমণ করে।

সুষমা টুইটারে লিখেছেন, ভারতীয় দম্পতি প্রশান্ত ও সীমা বাসারুর মিউনিখের কাছে আক্রান্ত হন। প্রশান্ত মারা গিয়েছেন। স্মিতার অবস্থা স্থিতিশীল। প্রশান্তর ভাই যাতে দ্রুত জার্মানিতে যেতে পারেন, আমরা তার ব্যবস্থা করছি। শোকার্ত পরিবারকে আমার আন্তরিক সমবেদনা জানাই। ওই দম্পতির দু’টি শিশুসন্তান আছে। তাদের দেখাশোনা করার জন্য মিউনিখে ভারতীয় মিশনকে বলেছি।

https://twitter.com/SushmaSwaraj/status/1111859107554693120

এর আগেও বিদেশে যে ভারতীয়রা বিপদে পড়েছেন, তাঁদের সঙ্গে টুইটারের মাধ্যমে যোগাযোগ করেছেন সুষমা। মার্চের শুরুতে ইথিওপিয়ার এক বিমান দুর্ঘটনায় চার ভারতীয় নিহত হন। তার পরে সুষমা টুইটারে লেখেন, শিখা গর্গ বিমান দুর্ঘটনায় মারা গিয়েছেন। আমি তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করতে চাই।


```