Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

যুদ্ধের জন্য প্রস্তুত হোন, সেনাবাহিনীকে বার্তা চিনা প্রেসিডেন্টের

দ্য ওয়াল ব্যুরো: জুলাই মাসের শেষ দিকেও একবার বলেছিলেন। ফের একবার যুদ্ধ জিগির চাগিয়ে দিলেন চিনা প্রেসিডেন্ট তথা সিপিসির সর্বোচ্চ নেতা শি জিনপিং। চিনের পিপল লিবারেশন আর্মিকে তাঁর বার্তা, উচ্চ পর্যায়ের সতর্কতা রাখুন। যুদ্ধের জন্য প্রস্তুত হোন।

যুদ্ধের জন্য প্রস্তুত হোন, সেনাবাহিনীকে বার্তা চিনা প্রেসিডেন্টের

শেষ আপডেট: 14 October 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: জুলাই মাসের শেষ দিকেও একবার বলেছিলেন। ফের একবার যুদ্ধ জিগির চাগিয়ে দিলেন চিনা প্রেসিডেন্ট তথা সিপিসির সর্বোচ্চ নেতা শি জিনপিং। চিনের পিপল লিবারেশন আর্মিকে তাঁর বার্তা, উচ্চ পর্যায়ের সতর্কতা রাখুন। যুদ্ধের জন্য প্রস্তুত হোন। চিনের সরকারি সংবাদসংস্থা জিনহুয়া জানিয়েছে, যুদ্ধের প্রস্তুতির কথা বলেছেন শি। বুধবার তিনি গিয়েছিলেন শেনঝেন প্রদেশের স্পেশাল ইকোনমিক জোনের ৪০ বছরের পূর্তি অনুষ্ঠানে। ১৯৮০ সালে এই এসইজেড তৈরি করেছিল চিন সরকার। মূলত বিদেশি পুঁজি টানার জন্যই এই এসইজেড গড়ে উঠেছিল। ওই অনুষ্ঠানের পর দক্ষিণ চিনের গুয়ানডংয়ে সেনা বেস ক্যাম্পে পৌঁছে সেখানকার পরিকাঠামো খতিয়ে দেখেন এবং বার্তা দেন তিনি। এমন সময়ে সেনা ছাউনিতে গেলেন শি যখন ভারত ও আমেরিকার সঙ্গে তীব্র সংঘাত চলছে বেজিংয়ের। কূটনৈতিক, অর্থনৈতিক এবং সামরিক সংঘাত জারি রয়েছে। এই পরিস্থিতিতে চিনা প্রেসিডেন্টের যুদ্ধের প্রস্তুতি বার্তা তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন কূটনৈতিক মহলের অনেকে। পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত-চিন সংঘাত অতীতের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। অনেকের মতে, '৬২-র থেকেও অনেক গুণ আগ্রাসী হয়ে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় তাণ্ডব চালাচ্ছে চিন। পাল্টা ভারতও চিনের চিনকে অর্থনৈতিক দিক দিয়ে জব্দ করতে একাধিক পদক্ষেপ করেছে। এর মধ্যেই তাইওয়ানকে উচ্চ ক্ষমতা সম্পন্ন সমরাস্ত্র বিক্রি করছে আমেরিকা। ওয়াশিংটন জানিয়েছে,.অত্যাধুনিক রকেট বিক্রি করা হচ্ছে তাইওয়ানকে। বেজিংয়ের সঙ্গে তাইওয়ান ও হংকংয়ের সংঘাত সর্বজনবিদিত। সেই তাইওয়ানকে আমেরিকার অস্ত্র বিক্রির সিদ্ধান্ত নিয়েও চটেছে সিপিসি তথা চিনা সরকার। বিদেশ মন্ত্রী ঝাও লিজিয়ান বিবৃতি দিয়ে বলেছেন, অবিলম্বে তাইওয়ানকে রকেট বিক্রির সিদ্ধান্ত প্রত্যাহার করুক আমেরিকা। সমস্ত রকম সামরিক চুক্তি বাতিল করা হোক। তাইওয়ানে চিনা কমিউনিস্ট পার্টির শাসন কায়েম নেই। তবে সিপিসি চায় তাইওয়ানকে তাদের দখলে আনতে। এই নিয়েই মূলত সংঘাত। কোভিড নিয়ে আন্তর্জাতিক উঠোনে কোণঠাসা চিন। দেশের মধ্যেও অর্থনৈতিক অবস্থা নিম্নমুখী। কাজ হারিয়েছেন বহু মানুষ। কয়েক মাস আগে চিনের বিদেশমন্ত্রী নিজেই জানিয়েছিলেন দেশের সম্পদের অধিকাংশটাই কয়েক জনের অধীন। সমাজতান্ত্রিক মোড়কের পিছনে ফুটে উঠেছিল চরম বৈষম্যের ছবিটাই। অনেকের মতে, এসব নিয়ে ঘরোয়া রাজনীতিতেও চাপে রয়েছেন শি। তাই হয়তো নজর ঘোরাতে যুদ্ধ জিগির চাগিয়ে দিতে চাইছেন।

```