Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

করোনা রোখার অ্যান্টিবডি তৈরি হচ্ছে বিড়ালের শরীরে, রোগ ছড়ালেও সারছে খুব তাড়াতাড়ি

দ্য ওয়াল ব্যুরো: পশুপাখিদের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ছড়াতে পারে কিনা সে নিয়ে নানা মত আছে বিজ্ঞানীদের। তবে মানুষের শরীর থেকে পোষ্যের শরীরে ভাইরাসের সংক্রমণ ছড়ানোর প্রমাণ মিলেছে। বিজ্ঞানীরা আগে বলেছিলেন, পোষ্য কুকুর বা বিড়ালের মধ্যে সংক

করোনা রোখার অ্যান্টিবডি তৈরি হচ্ছে বিড়ালের শরীরে, রোগ ছড়ালেও সারছে খুব তাড়াতাড়ি

শেষ আপডেট: 22 September 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: পশুপাখিদের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ছড়াতে পারে কিনা সে নিয়ে নানা মত আছে বিজ্ঞানীদের। তবে মানুষের শরীর থেকে পোষ্যের শরীরে ভাইরাসের সংক্রমণ ছড়ানোর প্রমাণ মিলেছে। বিজ্ঞানীরা আগে বলেছিলেন, পোষ্য কুকুর বা বিড়ালের মধ্যে সংক্রমণ ছড়াতে পারে, বিশেষত বিড়ালদের মধ্যে সার্স-কভ-২ ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। সাম্প্রতিক গবেষণায়, বিজ্ঞানীরা দাবি করেছেন, বিড়ালরা যেমন করোনা সংক্রামিত হতে পারে তেমনি তাদের শরীরে দ্রুত ভাইরাস প্রতিরোধী অ্যান্টিবডিও তৈরি হতে পারে। নতুন গবেষণার রিপোর্ট ছাপা হয়েছে ‘প্রসিডিংস অব দ্য ন্যাশনাল অ্যাকাডেমি অব সায়েন্সেস’ (PANS) জার্নালে। ইনস্টিটিউট অব এগ্রিফুড রিসার্চ অ্যান্ড টেকনোলজির গবেষকরা বলছেন, বিড়ালদের শরীরে করোনা প্রতিরোধী অ্যান্টিবডি বেশি পরিমাণে তৈরি হচ্ছে, তাই সংক্রামিত হলেও তাড়াতাড়ি রোগ সেরে যাচ্ছে। ভাইরাল স্ট্রেন সারা শরীরে ছড়িয়ে পড়তে পারছে না। স্পেনের কয়েকটি কোভিড পজিটিভ বিড়ালের উপর গবেষণা চালিয়ে এই তথ্য প্রথম সামনে আসে। বিজ্ঞানীরা বলছেন, স্পেনে চার বছরের একটি বিড়াল নেগরিটো প্রথম করোনা আক্রান্ত হয়। মনে করা হয় যে বাড়িতে পোষা হয়েছিল বিড়ালটিকে সেখান থেকেই রোগ ছড়ায় তার মধ্যে। বার্সেলোনার পশু হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা জানান ভাইরাল লোড খুব বেশি বিড়ালটির শরীরে। তার হার্টের অবস্থাও খারাপ। পরীক্ষা করে দেখা যায়, হৃদপেশীতে সার্স-কভ-২ ভাইরাসের সংক্রমণ হয়েছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার সপ্তাহ খানেকের মধ্যেই দেখা যায় বিশেষ কোনও থেরাপি ছাড়াই বিড়ালটি সুস্থ হয়ে উঠতে শুরু করেছে। ডাক্তাররা জানান, নেগ্রিটোর রক্তে পর্যাপ্ত অ্যান্টিবডি তৈরি হয়েছে এবং রোগ প্রতিরোধ শক্তিও বেড়েছে। তাই নেগ্রিটোর শরীরে ভাইরাল লোডও কমে গেছে। কিছুদিন আগে জার্নাল সায়েন্সের একটি রিপোর্টে দাবি করা হয়েছিল, সার্স-কভ-২ ভাইরাল স্ট্রেন মানুষের থেকে বিড়ালে ছড়িয়ে পড়তে পারে। এমনকি এও দাবি করা হয়েছে, বিড়ালরা একে অপরের মধ্যেও সংক্রমণ ছড়াতে পারে। জার্নাল সায়েন্সের প্রতিবেদনে বিজ্ঞানীরা জানিয়েছেন, কুকুর, শুয়োর, মুরগি বা হাঁসের মধ্যে এই ভাইরাস ছড়ানোর সম্ভাবনা কম। শুধুমাত্র করোনা আক্রান্ত রোগীর খুব কাছাকাছি যদি তার পোষ্য থাকে, তাহলে একটা আশঙ্কা থেকে যায়। বিজ্ঞানীদের দাবি, সার্স-কভ-২ ভাইরাল স্ট্রেন নাকি খুব সহজে বিড়ালের শরীরে বাসা বাঁধতে পারে। আক্রান্ত একটি বিড়ালের থেকে সংক্রমণ বাকিদের মধ্যেও ছড়াতে পারে। দাবি, কোভিড-১৯ সংক্রমণের বাহক হতে পারে বিড়ালও।  তবে সাম্প্রতিক গবেষণা বলছে, সংক্রমণ ছড়ালেও তাকে রুখে দেওয়ার মতো ইমিউনিটিও তৈরি হচ্ছে বিড়ালের শরীরে। এই খোঁজ আগামীদিনে ভাইরাস রোখার উপায় হিসেবে ব্যবহার করা যেতে পারে। চিনের বিজ্ঞানীরা দাবি করেছিলেন, বিড়াল ও ফেরেট জাতীয় ইউরোপীয়ান পোলক্যাটের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা নাকি দেখা গেছে। জানুয়ারি ও ফেব্রুয়ারির মাঝামাঝি এই রিপোর্ট সামনে আসার পরে, বহু মানুষ তাদের পোষ্য কুকুর, বিড়ালদের বহুতল থেকে ছুড়ে হত্যা করেছিলেন। এই ঘটনা সামনে আসার পরে হু জানিয়েছিল, পোষ্যদের মধ্যে সংক্রমণ ছড়াচ্ছে কিনা সেটা এখনও স্পষ্ট নয়। অতএব পোষ্যদের প্রতি এমন অমানবিক আচরণ বন্ধ করা হোক। দু’একটা ক্ষেত্রে পোষ্য কুকুরের মধ্যে ভাইরাসের সংক্রমণ ছড়াতে দেখা গেছে, তবে সেই সংক্রমণও খুবই মৃদু।

```