ফ্লরিডার শপিং মলে বিস্ফোরণ, পুড়ে ছাই লাগোয়া দোকান থেকে জিম, জখম বহু
দ্য ওয়াল ব্যুরো: বিকট বিস্ফোরণে কেঁপে উঠল দক্ষিণ ফ্লরিডার একটি শপিং মল। শনিবার স্থানীয় সময় দুপুরের দিকে বিস্ফোরণ হয় মলের একটি অংশে। পুড়ে যায় সেই মল লাগোয়া বেশ কয়েকটি দোকান। অর্ধেকের বেশি পুড়ে ছাই হয়ে গেছে এলএ ফিটনেস জিম। ঘটনায় এখনও পর্যন
শেষ আপডেট: 5 July 2019 18:30
দ্য ওয়াল ব্যুরো: বিকট বিস্ফোরণে কেঁপে উঠল দক্ষিণ ফ্লরিডার একটি শপিং মল। শনিবার স্থানীয় সময় দুপুরের দিকে বিস্ফোরণ হয় মলের একটি অংশে। পুড়ে যায় সেই মল লাগোয়া বেশ কয়েকটি দোকান। অর্ধেকের বেশি পুড়ে ছাই হয়ে গেছে এলএ ফিটনেস জিম। ঘটনায় এখনও পর্যন্ত ২০ জনের জখম হওয়ার খবর মিললেও, আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ ও উদ্ধারকারী দল।
ফ্লরিডার একটি স্থানীয় টিভি চ্যানেল প্রথম বিস্ফোরণের খবর জানায়। বলা হয়েছে, বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে আশপাশের দোকানের জানলার কাঁচ খুলে বেরিয়ে যায়। আগুন ধরে যায় মলের ভিতরে। ফাউন্টেন প্লাজা শপিং সেন্টারের পার্কিং এলাকার কাছে শুধু ছাই পড়ে থাকতে দেখা গেছে। পাশের এলএ ফিটনেস সেন্টারের অধিকাংশই পুড়ে ছাই হয়ে গেছে।

তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করে দমকল। ভিতরে আটকে থাকা লোকজনকে বাইরে বার করে আনা হয়। ডেপুটি ফায়ার চিফ জোয়েল গর্ডন জানিয়েছেন, আপাতত ২০ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে দু'জনের অবস্থা আশঙ্কাজনক। বিস্ফোরণে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি। আহতদের সংখ্যাও বাড়ার সম্ভাবনা রযেছে।

এক প্রত্যক্ষদর্শীর কথায়, "গ্যাস লিক করার গন্ধ পেয়েছিলাম। আচমকাই মলের একটি অংশ উড়ে যায়। আগুন ধরে যায়। সকলেই ছুটে পালাচ্ছিলেন। অনেকে জখম হয়েছেন।"
পুলিশ সূত্রে খবর, বিস্ফোরণে সঠিক কারণ এখনও জানা যায়নি। অনুমান করা হচ্ছে, মলের ভিতরেরই কোনও অংশে গ্যাস লিক করে এই বিস্ফোরণ হয়েছে। ধ্বংসস্তূপের মধ্যে অসংখ্য গ্যাসের পাইপ পড়ে থাকতে দেখা গেছে। উদ্ধারকাজ চলছে বলে জানিয়েছে পুলিশ।