Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

মেসির স্পর্শে বদলে গিয়েছে মিয়ামি, তবুও ভুলতে পারছেন না প্যারিসের যন্ত্রণা

দ্য ওয়াল ব্যুরো: যে দলটির লিগে স্থান ছিল ২৫-য়ে। লিওনেল মেসি (Lionel Messi) যোগ দেওয়ার পরে সেই দলই বদলে গিয়েছে। মেসি মিয়ামিতে (Miami) যোগ দেওয়ার আগে টানা ১১ ম্যাচ জয়শূন্য ছিল ডেভিড বেকহ্যামের মালিকানাধীন দল। এরপর আর্জেন্টাইন যাদুকর দলে যোগ

মেসির স্পর্শে বদলে গিয়েছে মিয়ামি, তবুও ভুলতে পারছেন না প্যারিসের যন্ত্রণা

শেষ আপডেট: 26 August 2023 15:29

দ্য ওয়াল ব্যুরো: যে দলটির লিগে স্থান ছিল ২৫-য়ে। লিওনেল মেসি (Lionel Messi) যোগ দেওয়ার পরে সেই দলই বদলে গিয়েছে। মেসি মিয়ামিতে (Miami) যোগ দেওয়ার আগে টানা ১১ ম্যাচ জয়শূন্য ছিল ডেভিড বেকহ্যামের মালিকানাধীন দল। এরপর আর্জেন্টাইন যাদুকর দলে যোগ দিতেই যেন মিয়ামি দলটিও রাতারাতি বদলে গিয়েছে।
মেসির স্পর্শেই নতুন জীবন পেয়েছে মিয়ামি। আমেরিকার এই ক্লাবের জার্সিতে প্রথম শিরোপা জিতলেন মেসি (Lionel Messi)। যেটা আবার দলটির ইতিহাসেও প্রথম ট্রফি। এই ৭ ম্যাচেই গোল পেয়েছেন তিনি। ৮টি ম্যাচে মেসির গোলসংখ্যা ১০।
শুধু তিনি গোল করেননি, পাশাপাশি ৩টি গোল করিয়েছেনও। মেসির (Lionel Messi) ছোঁয়ায় বদলে গিয়েছে মিয়ামির গোলাপি শিবির। লিগস কাপের শিরোপা এনে দিয়েছেন রাজপুত্র। এরমধ্যেই তুলেছেন আরেকটি প্রতিযোগিতার ফাইনালেও।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অবসর নিয়ে কথা বলেছেন মেসি (Lionel Messi)। তিনি বলেছেন, ‘যতদিন খেলতে ভাল লাগবে, ততদিন মাঠে থাকব।’ প্যারিসের ক্লাব পিএসজিতে ভাল ছিলেন না, সেটিও জানিয়েছেন। বলেছেন, ‘পিএসজি-তে থাকলে মনে হয় বেশিদিন আর খেলতে পারতাম না। খেলার ইচ্ছেটাই চলে গিয়েছিল।’
মেসি তাই জানান, ‘আমি প্যারিসে দুটি কঠিন বছর কাটিয়েছি। সত্যি বলতে সেখানে ভাল ছিলাম না। তার খেসারতও দিতে হয়েছে আমাকে। আমি চেয়েছিলাম বার্সেলোনার মতো সুন্দর একটা সময় কাটাতে। সন্তানদের নিয়ে প্রতিটি দিন উপভোগ করতে চেয়েছি, সেটাই পেলাম মিয়ামিতে এসে।’
বিশ্বকাপজয়ী দলনেতা আরও বলেছেন, ‘আমি পিএসজি-তে যন্ত্রণার মধ্যে ছিলাম। সব মিলিয়ে আমি মিয়ামিকে বেছে নিয়েছিলাম। সেটা যে ভুল ছিল না, সেটি বুঝতে পারছি।’
শনিবার রেড বুলের বিপক্ষে ম্যাচ রয়েছে মিয়ামির। ওই ম্যাচে বিশ্রাম দেওয়া হতে পারে মেসিকে।

আরও পড়ুন: বিশ্বকাপে চুমু কাণ্ডের জের, ফিফাও ব্যান করল স্প্যানিশ ফুটবল প্রধানকে, বিদ্রোহী ফুটবলাররাও


```