Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

জনজাতি সমাজকে কটূক্তি! পঞ্চায়েত চেয়ারম্যানের বিরুদ্ধে তির-ধনুক হাতে বিক্ষোভ

সোমবার সকালে হাতে তির-ধনুক নিয়ে বিডিও অফিসের সামনে জড়ো হন অসংখ্য জনজাতি প্রতিনিধি। ক্ষোভে ফেটে পড়ে তাঁরা। সরাসরি চেয়ারম্যানের শাস্তির দাবি তোলেন আন্দোলনকারীরা।

জনজাতি সমাজকে কটূক্তি! পঞ্চায়েত চেয়ারম্যানের বিরুদ্ধে তির-ধনুক হাতে বিক্ষোভ

নিজস্ব চিত্র।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 18 August 2025 18:12

দ্য ওয়াল ব্যুরো: জনজাতি সমাজের (Tribal Community) এক সদস্যকে উদ্দেশ্য করে কটূক্তি, আর তাতেই উত্তাল সাগরদিঘি। তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান (Panchayat Chairman) মসিউর রহমানের বিরুদ্ধে জনজাতিদের ‘অপমান’ করার অভিযোগে ফুঁসে উঠেছে গোটা জনজাতি সমাজ।

সোমবার সকালে হাতে তির-ধনুক নিয়ে বিডিও অফিসের সামনে জড়ো হন অসংখ্য জনজাতি প্রতিনিধি। ক্ষোভে ফেটে পড়ে তাঁরা। সরাসরি চেয়ারম্যানের শাস্তির দাবি তোলেন আন্দোলনকারীরা।

ঘটনার সূত্রপাত কয়েক দিন আগে। অভিযোগ, একটি সভায় জনজাতি সমাজের এক প্রতিনিধি ও গোটা জনজাতি সমাজকে উদ্দেশ্য করে অশালীন ভাষায় মন্তব্য করেন মসিউর। বিষয়টি প্রকাশ্যে আসতেই প্রতিবাদের ঝড় ওঠে।

এর আগেও এক দফা বিক্ষোভ হয়েছে ব্লক অফিসের সামনে। তবে মসিউরের ‘ক্ষমাহীন আচরণে’ ক্ষুব্ধ জনজাতি সমাজ ফের পথে নামে। তাঁদের দাবি, “জনজাতি সমাজের প্রতি এই অবমাননাকর আচরণ কোনওভাবেই মেনে নেওয়া যায় না। দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমরা।”

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে ক্রমশ চড়ছে উত্তেজনার পারদ। জনজাতি সমাজের প্রতিনিধি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ন্যায় না মিললে আন্দোলন চলবে আরও বড় পরিসরে।


```