Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

এক দিনের মধ্যে দু'বার তদন্তকারী অফিসার বদল, ভূপতিনগরের দায়িত্বে নতুন ইনস্পেক্টর

ভূপতিনগরে এনআইএ-র অভিযানে যাওয়ার পর থেকে এই নিয়ে দু’বার তদন্তকারী অফিসার বদল করা হল। 

এক দিনের মধ্যে দু'বার তদন্তকারী অফিসার বদল, ভূপতিনগরের দায়িত্বে নতুন ইনস্পেক্টর

শেষ আপডেট: 9 April 2024 18:54

দ্য ওয়াল ব্যুরো: তিন দিন পার। ভূপতিনগরে এনআইএ-র উপর হামলার ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। এরই মধ্যে ফের তদন্তকারী অফিসার বদল। ভূপতিনগরে এনআইএ-র অভিযানে যাওয়ার পর থেকে এই নিয়ে দু’বার তদন্তকারী অফিসার বদল করা হল। 

সোমবার ভূপতিনগরের সার্কেল ইনস্পেক্টর শ্যামল চক্রবর্তীকে তদন্তের দায়িত্বে আনা হয়েছিল। এবার তাঁর জায়গায় এলেন সত্যমকুমার ঘোষ। তদন্তকারী অফিসার হিসেবে দায়িত্ব পেয়েই মঙ্গলবার দুপুরে অর্জুনপুর গ্রামে যান তিনি। বেশ কয়েকজন গ্রামবাসীর সঙ্গে কথা বলেন। ধৃত মনোব্রত জানার বাড়িতে ঢুকে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গেও তদন্তকারী অফিসার কথা বলেন।

ভূপতিনগরে কেন্দ্রীয় এজেন্সির উপর হামলার অভিযোগে রবিবার থেকে শুরু হয়েছে রাজনৈতিক চাপাউতর। তৃণমূল, বিজেপি উভয় শিবিরই একে অপরের বিরুদ্ধে সুর চড়িয়েছে। এসবের মাঝে এবার ফের ভূপতিনগরের ঘটনায় তদন্তকারী অফিসার বদল করা হল। এক দিনের মধ্যে দু'বার ভূপতিনগরে নতুন করে তদন্তকারী অফিসার আনা হল। 

বিজেপির সঙ্গে এনআইএ-র 'ষড়যন্ত্রের' বিস্ফোরক অভিযোগ তুলেছে তৃণমূল। অন্যদিকে, এনআইএ বিবৃতি দিয়ে জানিয়েছে, আইন মেনেই তদন্তে গিয়েছিলেন তাদের অফিসাররা। তদন্তকারীরা জানিয়েছেন, আদালতের নির্দেশে ভূপতিনগরের বোমা বিস্ফোরণে তদন্তে নেমেছেন তাঁরা। শনিবার আইন মেনেই ভূপতিনগরে যান এনআইএ-র অফিসাররা। তাঁদের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় জওয়ানরা। এই নিয়ে ভূপতিনগর থানাকেও জানানো হয়েছিল। এবার ভূপতিনগরের ঘটনায় আদালত পর্যন্ত জল গড়িয়েছে।


```