Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভিনদেশির নামে আধার কার্ড! নিজেকে ভারতীয় পরিচয় দিতেই সন্দেহ, গ্রেফতার ইন্দোনেশিয়ার মহিলা

মুম্বই থেকে বাগডোগরা আসেন ধৃত মহিলা। নেপাল পালিয়ে যাওয়ার ছক কষেছিলেন তিনি। সীমান্ত এলাকায় নিজেকে ভারতীয় পরিচয় দিলেই সন্দেহ হয় পুলিশের।

ভিনদেশির নামে আধার কার্ড! নিজেকে ভারতীয় পরিচয় দিতেই সন্দেহ, গ্রেফতার ইন্দোনেশিয়ার মহিলা

গ্রেফতার ইন্দোনেশিয়ার মহিলা

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 5 September 2025 12:41

দ্য ওয়াল ব্যুরো: বাংলার সীমান্তে গ্রেফতার ইন্দোনেশিয়ার মহিলা (Indonesia Woman arrested)। তাঁর কাছ থেকে ভারতের আধার কার্ড (Adhar Card), ভোটার কার্ড-সহ (Voter Card) একাধিক জাল নথি পাওয়া গেছে। দীর্ঘদিন মুম্বইয়ে ছিলেন তিনি। সেখানেই এই জাল আধার, ভোটার কার্ড বানিয়েছিলেন বলে খবর পুলিশ সূত্রে।

মুম্বই থেকে বাগডোগরা আসেন ধৃত মহিলা। নেপাল পালিয়ে যাওয়ার ছক কষেছিলেন তিনি। সীমান্ত এলাকায় নিজেকে ভারতীয় পরিচয় দিলেই সন্দেহ হয় পুলিশের। তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ চলে। কথায় অসঙ্গতি দেখা দিলে গ্রেফতার করা হয় তাঁকে।

ধৃতের কাছ থেকে ভারতীয় আধার কার্ড ছাড়াও এটিএম কার্ড, ভোটার কার্ড উদ্ধার হয়েছে। জানা গেছে, মুম্বইয়ে এক এজেন্টকে ধরে জাল নথি বানিয়েছিলেন তিনি। তবে এর পিছনে উদ্দেশ্য কী ছিল, তা এখনও স্পষ্ট নয়। তবে একজন ভিনদেশির হাতে ভারতের আধার কার্ড! এনিয়ে উদ্বেগ বাড়ছে।  

বিগত কিছু সময় ধরে ভুয়ো আধার কার্ডের চক্রের রমরমা বেড়েছে। গত মাসেই ভারতীয় আধার কার্ড, ভোটার কার্ড করে দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয় এক সিপিএম নেতাকে। ধৃতের নাম স্বপন সাধু। অভিযোগ, পেশায় স্কুলের ক্লার্ক স্বপন সাধু ভুয়ো নথি তৈরির কারবার চালাতেন।

স্বপনের বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ বেশ কিছু ভুয়ো আধার কার্ড, বিডিও অফিসের স্ট্যাম্প, জন্ম ও মৃত্যু শংসাপত্র, স্থানীয় বিভিন্ন স্কুলের শংসাপত্রের প্যাড, বহু দফতরের রবার স্ট্যাম্প উদ্ধার করেছিল। 


```