Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রেজিস্ট্রির যুগ শেষ! নতুন দামে, নতুন নিয়মে ডাকঘরের স্পিড পরিষেবা, ক্ষুব্ধ গ্রাহকরা

এই পরিবর্তনে রীতিমতো ক্ষুব্ধ বহু গ্রাহক। তাঁদের অভিযোগ, এতদিন যে কাজটা ২৪ টাকায় হয়ে যেত, এখন তার জন্য গুনতে হবে প্রায় দ্বিগুণ—৪০ টাকা স্পিড পোস্টের জন্য, সঙ্গে অতিরিক্ত রেজিস্ট্রির চার্জ।

রেজিস্ট্রির যুগ শেষ! নতুন দামে, নতুন নিয়মে ডাকঘরের স্পিড পরিষেবা, ক্ষুব্ধ গ্রাহকরা

গ্রাফিক্স-দ্য ওয়াল।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 4 September 2025 19:54

দ্য ওয়াল ব্যুরো: রেজিস্ট্রির (Registry) যুগ শেষ। আর পাওয়া যাবে না প্রথাগত রেজিস্ট্রি পোস্ট পরিষেবা। কেন্দ্রীয় ডাকবিভাগের (Post office) তরফে জানিয়ে দেওয়া হয়েছে, আগামী ১ অক্টোবর থেকে বন্ধ হয়ে যাচ্ছে রেজিস্ট্রি পোস্ট। বদলে চালু থাকছে শুধুমাত্র স্পিড পোস্ট (Speed Service)। 

তবে চাইলে গ্রাহক স্পিড পোস্টের সঙ্গে অতিরিক্ত পরিষেবা হিসেবে রেজিস্ট্রির সুবিধাও যোগ করতে পারবেন—তাতে খরচ বাড়বে বই কমবে না।

এক নির্দেশিকায় ডাকবিভাগ জানিয়েছে, এতদিন স্পিড পোস্ট ও রেজিস্ট্রি পোস্ট নামে দুটি পৃথক পরিষেবা চালু ছিল। রেজিস্ট্রির মূল বৈশিষ্ট্য ছিল—পণ্য বা চিঠি নির্দিষ্ট ব্যক্তির হাতেই তুলে দেওয়া এবং সেইমতো স্বাক্ষর নেওয়া। অন্যদিকে, স্পিড পোস্টের ক্ষেত্রে ডেলিভারি হয় ঠিকানায়, প্রাপক নিজে না থাকলেও পরিবারের কেউ পেলে চলবে।

এখন প্রশ্ন উঠছে, তাহলে নির্দিষ্ট হাতে পৌঁছে দেওয়ার ভরসা কি ফুরিয়ে গেল? ডাকবিভাগের কর্তারা বলছেন, “রেজিস্ট্রি পোস্ট পুরোপুরি উঠে যাচ্ছে না। তবে একা আর নয়। যদি কেউ নির্দিষ্ট ব্যক্তির হাতেই ডেলিভারি চান, তবে তাঁকে স্পিড পোস্টের সঙ্গে ‘অ্যাড অন সার্ভিস’ হিসেবে রেজিস্ট্রির সুবিধা নিতে হবে।”

এই পরিবর্তনে রীতিমতো ক্ষুব্ধ বহু গ্রাহক। তাঁদের অভিযোগ, এতদিন যে কাজটা ২৪ টাকায় হয়ে যেত, এখন তার জন্য গুনতে হবে প্রায় দ্বিগুণ—৪০ টাকা স্পিড পোস্টের জন্য, সঙ্গে অতিরিক্ত রেজিস্ট্রির চার্জ। অনেকেই বলছেন, “সরকার সাধারণের ‘সস্তার ভরসা’টাকেই তুলে দিয়ে, কার্যত বাজারটা তুলে দিচ্ছে বেসরকারি কুরিয়ার সংস্থার হাতে।”

তবে পরিবর্তনের সঙ্গেই আসছে কিছু নতুন সুবিধা। স্পিড পোস্টে এখন থেকে মিলবে OTP-ভিত্তিক ডেলিভারি, অনলাইন ট্র্যাকিংয়ের সুযোগ, এবং দ্রুততার সঙ্গে পরিষেবা পৌঁছনোর নিশ্চয়তা। ডাকবিভাগের এক আধিকারিক বলছেন, “রেজিস্ট্রি পোস্ট অনেক পুরনো ব্যবস্থা। আধুনিক পরিকাঠামোয় স্পিড পোস্ট অনেক বেশি কার্যকর, তাতেই নতুন যুগের চাহিদা পূরণ সম্ভব।”

কিন্তু প্রশ্ন একটাই—সবাই কি সেই আধুনিকতার খরচ টানতে পারবেন? সাধারণ মানুষের কথায় তাই উদ্বেগের ছায়া।


```