Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

প্রকৃতির বিপদসঙ্কেতে ইন্দোনেশিয়ার নতুন রাজধানী সরছে জাকার্তা থেকে ২০০০ কিমি দূরে!

দ্য ওয়াল ব্যুরো: প্রকৃতি নিজের রূপ বদলাচ্ছে খুব ধীর গতিতে। বিশ্ব উষ্ণায়ন, তুরস্কের ভূমিকম্প, জোশীমঠের ভূমিধস, অভূতপূর্ব বন্যা বা খরা, সমুদ্রতলের বৃদ্ধি মানব সভ্যতায় গভীরভাবে ছাপ ফেলছে। এবার জাকার্তা শহরেও তার প্রভাব পড়ল। কারণ, সমুদ্রের তলা

প্রকৃতির বিপদসঙ্কেতে ইন্দোনেশিয়ার নতুন রাজধানী সরছে জাকার্তা থেকে ২০০০ কিমি দূরে!

শেষ আপডেট: 10 March 2023 10:24

দ্য ওয়াল ব্যুরো: প্রকৃতি নিজের রূপ বদলাচ্ছে খুব ধীর গতিতে। বিশ্ব উষ্ণায়ন, তুরস্কের ভূমিকম্প, জোশীমঠের ভূমিধস, অভূতপূর্ব বন্যা বা খরা, সমুদ্রতলের বৃদ্ধি মানব সভ্যতায় গভীরভাবে ছাপ ফেলছে। এবার জাকার্তা শহরেও তার প্রভাব পড়ল। কারণ, সমুদ্রের তলায় তলিয়ে যাচ্ছে ইন্দোনেশিয়ার (Indonesia) রাজধানী শহর। জলস্তর নেমে যাওয়ার কারণে ক্রমশ বসে যাচ্ছে জাকার্তা (Jakarta)। আর সে কারণেই রাজধানী (capital) দেশের অন্যত্র সরিয়ে নেওয়ার তোড়জোড় শুরু করেছে প্রশাসন।

বিশ্বের জনবহুল শহরগুলির অন্যতম জাকার্তা। ভূমিকম্পপ্রবণ অঞ্চলটিতে পরিবেশ দূষণের মাত্রাও বাড়ছে। ভূগর্ভস্থ জল দ্রুত তুলে নেওয়ার কারণে ক্রমশ বসে যাচ্ছে শহরটি। পরিস্থিতি এমনই যে, আশঙ্কা করা হচ্ছে, ২০৫০ সালের মধ্যে শহরের এক-তৃতীয়াংশ জাভা সাগরের তলায় চলে যেতে পারে।

ইতিমধ্যেই জাকার্তা থেকে ২,০০০ কিলোমিটার দূরে বোর্নিওতে (Borneo) তৈরি হচ্ছে নতুন ইন্দোনেশিয়ার নতুন রাজধানী। কাজ শুরু হয়ে গেছে। যদিও সরকারের তরফে নিরাপত্তার কারণে সেখানে কাউকে যেতে দেওয়া হচ্ছে না। সূত্রের খবর, পুরো কাজ শেষ হতে ২০৪৫ সাল লাগতে পারে। পাশাপাশি ঘন সবুজে ঢাকা এই শহর একটি কার্বন-নিউট্রাল শহর হিসেবে আত্মপ্রকাশ করবে বলে জানা গেছে।

১৭ অগস্ট ইন্দোনেশিয়ার স্বাধীনতা দিবস। সূত্রের খবর, ২০২৪ সালের ১৭ অগস্টই এই নতুন রাজধানীর উদ্বোধন হতে পারে।

প্রেসিডেন্টের ইচ্ছে, নতুন রাজধানী শহরের ৬০ শতাংশ অঞ্চল জুড়ে থাকবে ঘন বনাঞ্চল। আর রাজধানীর নাম হবে 'নুসানতারা'। তবে পরিবেশবিদরা মনে করছেন, বোর্নিওতে রাজধানী হলে অনেক গাছ কাটা পড়বে। যার ফলে অনেক বন্যপ্রাণী বিপদের মুখে পড়বে।

কলকাতা মাতবে সেতার উৎসবে, অভিনব উদ্যোগ মুম্বইয়ের অন্নপূর্ণা দেবী ফাউন্ডেশনের


```