Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কলকাতা-ফ্লাইটে প্যানিক অ্যাটাক, সহযাত্রীকে চড়! ‘নো ফ্লাই’ তালিকায় অভিযুক্ত, জানাল ইন্ডিগো

ঘটনাটি ঘটতেই বিমানে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। একাধিক যাত্রী প্রতিবাদে সরব হন। বিমানের ক্রুরা দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

কলকাতা-ফ্লাইটে প্যানিক অ্যাটাক, সহযাত্রীকে চড়! ‘নো ফ্লাই’ তালিকায় অভিযুক্ত, জানাল ইন্ডিগো

ফাইল ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 1 August 2025 22:30

দ্য ওয়াল ব্যুরো: সাম্প্রতিক একাধিক বিমানে দুর্ঘটনার খবরে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন কলকাতাগামী এক যুবক (Indigo Passenger)। সূত্রের খবর, মুম্বই থেকে উড়তে চলা ইন্ডিগো ফ্লাইটে (Mumbai Kolkata Flight) ওঠার পরেই তাঁর প্যানিক অ্যাটাক হয় (Panic Attack)। 

শ্বাসকষ্ট, উদ্বেগ, অস্বস্তির মধ্যে বারবার উঠে-পড়ে হাঁটাহাঁটি করছিলেন তিনি। অভিযোগ, এমন অবস্থায় পাশের আসনে বসা এক সহযাত্রী (Fellow Passenger) বিরক্ত হয়ে ওই যুবককে সপাটে চড় মারেন।

ঘটনাটি ঘটতেই বিমানে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। একাধিক যাত্রী প্রতিবাদে সরব হন। বিমানের ক্রুরা দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। অভিযুক্ত যাত্রীকে বিমান কলকাতা পৌঁছনোর পরই নিরাপত্তারক্ষীদের হাতে তুলে দেওয়া হয়।

ইতিমধ্যেই ইন্ডিগো সংস্থা একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, “বিমানে শারীরিক হেনস্থার অভিযোগ অতি গুরুতর। সহযাত্রী হোক বা ক্রু, কাউকেই অসম্মান করার অধিকার কারও নেই।” তারা আরও জানিয়েছে, অভিযুক্ত যাত্রীকে ‘নো ফ্লাই লিস্ট’-এ অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে এবং প্রোটোকল মেনে রিপোর্ট পাঠানো হয়েছে সংশ্লিষ্ট তত্ত্বাবধায়ক সংস্থাকে।

 ঘটনার ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যদিও দ্য ওয়াল সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি।

ইন্ডিগোর তরফে বিবৃতিতে বলা হয়েছে, “বিমানে সমস্ত যাত্রীর নিরাপত্তা ও মানসিক শান্তি আমাদের অগ্রাধিকার। যেকোনও রকম অপ্রীতিকর ঘটনার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে।”


```