Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

টিকার দৌড়ে এগোচ্ছে জাইদাস ক্যাডিলা, ৩০ হাজারের ওপর চূড়ান্ত পর্বের ট্রায়াল শুরু হচ্ছে দেশে

দ্য ওয়াল ব্যুরো:  দেশের দুই বৃহত্তম ভ্যাকসিন নির্মাতা সংস্থা সেরাম ইনস্টিটিউট ও ভারত বায়োটেকের টিকা ছাড়পত্র পেয়ে গিয়েছে। ভ্যাকসিন দৌড়ে এবার এগিয়ে আসছে আরও এক ফার্মাসিউটিক্যাল কোম্পানি জাইদাস ক্যাডিলা। দুই পর্যায়ের ট্রায়াল শেষ করে তৃতীয় বা

টিকার দৌড়ে এগোচ্ছে জাইদাস ক্যাডিলা, ৩০ হাজারের ওপর চূড়ান্ত পর্বের ট্রায়াল শুরু হচ্ছে দেশে

শেষ আপডেট: 5 January 2021 18:30

দ্য ওয়াল ব্যুরো:  দেশের দুই বৃহত্তম ভ্যাকসিন নির্মাতা সংস্থা সেরাম ইনস্টিটিউট ও ভারত বায়োটেকের টিকা ছাড়পত্র পেয়ে গিয়েছে। ভ্যাকসিন দৌড়ে এবার এগিয়ে আসছে আরও এক ফার্মাসিউটিক্যাল কোম্পানি জাইদাস ক্যাডিলা। দুই পর্যায়ের ট্রায়াল শেষ করে তৃতীয় বা চূড়ান্ত পর্বের ট্রায়াল শুরু করতে চলেছে ক্যাডিলা গ্রুপ। জাইদাস ক্যাডিলার টিকার প্রস্তুতি নিজের চোখে খতিয়ে দেখে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংস্থার কর্ণধার পঙ্কজ পটেল জানিয়েছেন, তৃতীয় পর্বে ৩০ হাজার জন স্বেচ্ছাসেবকের ওপর টিকার ট্রায়াল হবে। বিভিন্ন রাজ্যের ৬০টি ক্লিনিকে টিকার পরীক্ষামূলক প্রয়োগ হবে। সরকারি অনুমোদন পেলে মার্চ থেকে এপ্রিলের মধ্যে টিকা চলে আসবে দেশের বাজারে। জাইদাস কর্ণধার বলেছেন, প্লাসমিড ডিএনএ (ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড)ভ্যাকসিন জ়াইকভ-ডি মানুষের শরীরে সম্পূর্ণ নিরাপদ। করোনা-প্রতিরোধী অ্যান্টিবডি তৈরি করবে। পঙ্কজ পটেল বলেছেন, নুষের শরীরে টিকা দেওয়ার আগে বহুবার ল্যাবরেটরিতে সেফটি ট্রায়াল করা হয়। তার রিপোর্ট বেশ ভাল। দেখা গেছে, প্লাসমিড ডিএনএ ভ্যাকসিন পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিবডি তৈরি করতে পারে। এই সেফটি ট্রায়ালের রিপোর্ট দেখেই মানুষের শরীরে টিকা দেওয়ার জন্য অর্থাৎ হিউম্যান ট্রায়ালের অনুমতি দেয়  ড্রাগ কন্ট্রোল, রিভিউ কমিটি অন জেনেটিক ম্যানিপুলেশন (আরজিজিএম) ও সেন্ট্রাল ড্রাগ ল্যাবরেটরি (সিডিএল)। গত ১৫ ফেব্রুয়ারি আহমেদাবাদের এই ফার্মাসিউটিক্যাল কোম্পানি জাইদাস ক্যাডিলা ঘোষণা করেছিল তারা করোনার টিকা তৈরি করছে।  জ়াইকভ-ডি হল প্লাসমিড ডিএনএ ভ্যাকসিন। এই ভ্যাকসিন ক্যানডিডেট ডিজাইন করেছে সংস্থার ভ্যাকসিন টেকনোলজি সেন্টার (ভিটিসি)। ২০১০ সালে সোয়াইন ফ্লুয়ের ভ্যাকসিন তৈরি করেছিল জাইদাস ক্যাডিলা। দেশের অন্যতম বড় এই ফার্মাসিউটিক্যাল কোম্পানি হাম, মাম্পস, রুবেলা সহ একাধিক ভ্যাকসিন এনেছে ভারতের বাজারে। পঙ্কজ পটেল জানিয়েছেন, তাঁদের তৈরি জ়াইকভ-ডি ভ্যাকসিন ডিএনএ টেকনোলজিতে তৈরি হয়েছে। মূলত প্লাসমিড ডিএনএ ভ্যাকসিন। প্লাসমিড ডিএনএ হল ব্যাকটেরিয়ার এক্সট্রাক্রোমোজোমাল ডিএনএ। তাকেই বিশেষ বৈজ্ঞানিক পদ্ধতিতে করোনার টিকা তৈরির কাজে লাগানো হয়েছে। এই প্লাসমিড ডিএনএ-র সেলফ-রেপ্লিকেশন ক্ষমতা আছে। দেহকোষে ঢুকে বিভাজিত হয়ে ভাইরাল প্রোটিনের অনুরূপ প্রোটিন তৈরি করবে। যার কারণে শরীরে বি-কোষ ও টি-কোষ সক্রিয় হয়ে উঠে শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলবে।

```