Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

ভোটের মুখে রেলের চমক! আদ্রা ডিভিশনে আট ট্রেনে নতুন স্টপেজ ঘোষণা

কোভিড পর্বের পর এখনও বেশ কিছু ট্রেন পরিষেবা বন্ধ, লোকাল ট্রেনকে এক্সপ্রেসে বদলে ভাড়া বৃদ্ধি এবং সময়মতো ট্রেন না চলার অভিযোগ—সব মিলিয়ে রেলের বিরুদ্ধে অসন্তোষ রয়ে গিয়েছে।

ভোটের মুখে রেলের চমক! আদ্রা ডিভিশনে আট ট্রেনে নতুন স্টপেজ ঘোষণা

গ্রাফিক্স-দ্য ওয়াল।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 29 January 2026 16:40

দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘদিনের দাবি মেনে শেষ পর্যন্ত কিছুটা নড়ল রেল (Indian Railway)। যাত্রীস্বার্থে দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনে আটটি ট্রেনকে বিভিন্ন স্টেশনে পরীক্ষামূলক স্টপেজ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে (eight trains in Adra division)। আগামী ৩০ ও ৩১ জানুয়ারি থেকে নির্দিষ্ট স্টেশনগুলিতে এই ট্রেনগুলি থামবে বলে মঙ্গলবার সন্ধ্যায় বিজ্ঞপ্তি জারি করেছে রেল মন্ত্রক। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ওই বিজ্ঞপ্তি অনুযায়ীই ট্রেন চলবে বলে জানানো হয়েছে।

রেলের এই ঘোষণায় আদ্রা ডিভিশনের বিস্তীর্ণ এলাকার নিত্যযাত্রীদের মধ্যে স্বস্তির হাওয়া। দীর্ঘদিন ধরে স্টপেজের দাবিতে আন্দোলন, ডেপুটেশন এবং চিঠিচাপাটির পর অবশেষে দাবি আংশিক মানায় খুশি স্থানীয় বাসিন্দাদের একাংশ। তবে স্বস্তির পাশাপাশি ক্ষোভও রয়েছে। কোভিড পর্বের পর এখনও বেশ কিছু ট্রেন পরিষেবা বন্ধ, লোকাল ট্রেনকে এক্সপ্রেসে বদলে ভাড়া বৃদ্ধি এবং সময়মতো ট্রেন না চলার অভিযোগ—সব মিলিয়ে রেলের বিরুদ্ধে অসন্তোষ রয়ে গিয়েছে।

আদ্রা ডিভিশন সূত্রে জানা গিয়েছে, ৩০ জানুয়ারি থেকে ১৮১৮২ (থাওয়ে–টাটা) এক্সপ্রেস বরাভূম ও বার্নপুর স্টেশনে থামবে। একই দিন থেকে ৬৩৫২০ (বোকারো–আসানসোল) প্যাসেঞ্জার বেগুনকোদর ও পুন্দাগে, ১৮১৮১ (টাটা–থাওয়ে) এক্সপ্রেস বার্নপুরে, ৬৩৫২০ (বোকারো–বার্নপুর) প্যাসেঞ্জার ঝালদায় এবং ৬৮০৬১ (আদ্রা–আসানসোল) প্যাসেঞ্জার মুরাডি স্টেশনে স্টপেজ পাবে। ৩১ জানুয়ারি থেকে ৬৮০৭৬ (ভোজুডি–আদ্রা) প্যাসেঞ্জার রুকনি স্টেশনে এবং ১৮০১২ (চক্রধরপুর–হাওড়া) এক্সপ্রেস ফুলেশ্বরে থামবে।

আদ্রা ডিভিশনের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার বিকাশ কুমার বলেন, “কয়েকটি ট্রেনের বিভিন্ন স্টেশনে স্টপেজ দেওয়ার নির্দেশ এসেছে। নির্ধারিত দিন থেকেই সেই নির্দেশ কার্যকর হবে।”

রেল সূত্রে খবর, ট্রেন পরিষেবা নিয়ে ক্ষোভ জানিয়ে বিভিন্ন জায়গায় বারবার ডেপুটেশন দেওয়া হয়েছিল। সম্প্রতি পুরুলিয়ায় জনসভা থেকেও বিষয়টি তুলে ধরেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সামনে বিধানসভা ভোট থাকায় রেল পরিষেবা নিয়ে চাপ বাড়াচ্ছেন বিভিন্ন এলাকার জনপ্রতিনিধিরাও।

রেল যাত্রীদের কথায়, আদ্রা–আসানসোল প্যাসেঞ্জার ট্রেন থেকে মুরাডি স্টপেজ তুলে নেওয়ায় চরম ভোগান্তিতে পড়তে হয়েছিল স্থানীয়দের। আন্দোলন ও ডেপুটেশনের জেরে শেষ পর্যন্ত রেলকে পিছু হটতে হয়েছে। অন্যদিকে, পাড়ার বিজেপি বিধায়ক নদীয়ার চাঁদ বাউরির দাবি, ভোজুডি–আদ্রা প্যাসেঞ্জার ট্রেনের রুকনি স্টপেজের জন্য দীর্ঘদিন আন্দোলন করা হয়েছিল। “শেষ পর্যন্ত রেল দাবি মানতে বাধ্য হয়েছে,” বলেন তিনি।

তবে তৃণমূলের শ্রমিক সংগঠনের জেলা সভাপতি উজ্জ্বল কুমারের বক্তব্য, “স্টপেজ বাড়ালেই সমস্যা মেটে না। বেশিরভাগ ট্রেন সময়মতো চলে না। সাপ্তাহিক ব্লকের নামে একাধিক ট্রেন পরিষেবা বন্ধ রাখা হচ্ছে। এই অবস্থায় আন্দোলন চলবেই।”

আদ্রা ডিভিশনে রেলের এই সিদ্ধান্তে আপাতত স্বস্তি মিললেও, যাত্রীদের অভিযোগের তালিকা যে এখনও বেশ লম্বা—তা রেললাইনের ধারে দাঁড়ালেই স্পষ্ট হয়ে যায়।


```