Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

ভারতীয় রেলের প্রথম মহিলা সিইও হলেন জয়া, সামলেছিলেন বাহানাগা রেল দুর্ঘটনার চাপ

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় রেলের (Indian Railways) প্রথম মহিলা সিইও (CEO) এবং চেয়ারপার্সন হলেন জয়া ভার্মা সিনহা (Jaya Verma Sinha)। যা ভারতীয় রেলের ১১৮ বছরের ইতিহাসে এই প্রথম। বৃহস্পতিবার রেল মন্ত্রকের তরফে এক বিবৃতিতে রেল বোর্ডের প্রথম

ভারতীয় রেলের প্রথম মহিলা সিইও হলেন জয়া, সামলেছিলেন বাহানাগা রেল দুর্ঘটনার চাপ

শেষ আপডেট: 31 August 2023 17:04

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় রেলের (Indian Railways) প্রথম মহিলা সিইও (CEO) এবং চেয়ারপার্সন হলেন জয়া ভার্মা সিনহা (Jaya Verma Sinha)। যা ভারতীয় রেলের ১১৮ বছরের ইতিহাসে এই প্রথম। বৃহস্পতিবার রেল মন্ত্রকের তরফে এক বিবৃতিতে রেল বোর্ডের প্রথম মহিলা চেয়ারপার্সনের নাম সামনে আনা হয়।

এদিন এক বিবৃতিতে রেল মন্ত্রকের (Indian Railways) তরফে জানানো হয়েছে, ক্যাবিনেটের অ্যাপয়েন্টমেন্ট কমিটি (ACC) রেল বোর্ডের চেয়ারম্যান এবং সিইও পদে জয়া ভার্মা সিনহার নাম অনুমোদন করেছে।

রেল বোর্ডের বর্তমান চেয়ারম্যান রয়েছেন অনিল কুমার লাহোতি। আজই তিনি ওই পদ থেকে অবসর নিচ্ছেন। আগামীকাল অর্থাৎ ১ সেপ্টেম্বর তাঁর জায়গায় দায়িত্ব নেবেন জয়া। ১৯৮৮ সালে ইন্ডিয়ান রেলওয়ে ট্রাফিক সার্ভিসে (IRTC) যোগ দিয়েছিলেন জয়া। চাকরিতে যোগ দেওয়ার পর উত্তর রেলওয়ে, দক্ষিণ পূর্ব রেলওয়ে এবং পূর্ব রেলওয়েতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের (Allahabad University) মেধাবী এই ছাত্রীর।

রেল বোর্ড সূত্রের খবর, ২০২৪ সালের ৩১ অগস্ট অবধি এই পদে থাকবেন তিনি। তবে চলতি বছরের ১ অক্টোবরে অবসর নেওয়ার কথা জয়া ভার্মা সিনহার। তবে নতুন পদের মেয়াদ অবধিই তিনি যাতে কাজ করতে পারেন তাই মাঝপথে তাঁকে পুনর্নিয়োগ করা হবে বলে রেল বোর্ড সূত্রের খবর।

সম্প্রতি ওড়িশার বাহানাগাতে ভয়াবহ রেল দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল প্রায় ৩০০ মানুষের। ওই সময় একা হাতে মিডিয়ার চাপ সামলে ছিলেন জয়া। সেকারণেই তাঁকে এই পুরস্কার দেওয়া হল কি না, তা নিয়েও শুরু হয়েছে চর্চা।

আরও পড়ুন: পানশালায় ঢুকে তাণ্ডবের অভিযোগ সাগরদিঘির তৃণমূল বিধায়কের বিরুদ্ধে, প্রতিবাদে সরব বিজেপি


```