Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

বছরের সেরা শিশু ভারতীয় বংশোদ্ভুত গীতাঞ্জলি, টাইম ম্যাগাজিনের স্বীকৃতি মুখ উজ্জ্বল করল দেশের

দ্য ওয়াল ব্যুরো: টাইম ম্যাগাজিনে বছরের সেরা পাঁচ শিশুর তালিকায় সবার প্রথমে জায়গা করে নিল ১৫ বছরের গীতাঞ্জলী রাও। ভারতীয়–বংশোদ্ভুত এই কিশোরী একজন উদীয়মান বিজ্ঞানী। ৮ থেকে ১৬ বছর বয়সী ৫০০০ জনের মধ্যে হওয়া এই সমীক্ষায় সকলকে পিছনে ফেলে সেরার শি

বছরের সেরা শিশু ভারতীয় বংশোদ্ভুত গীতাঞ্জলি, টাইম ম্যাগাজিনের স্বীকৃতি মুখ উজ্জ্বল করল দেশের

শেষ আপডেট: 4 December 2020 02:01

দ্য ওয়াল ব্যুরো: টাইম ম্যাগাজিনে বছরের সেরা পাঁচ শিশুর তালিকায় সবার প্রথমে জায়গা করে নিল ১৫ বছরের গীতাঞ্জলী রাও। ভারতীয়–বংশোদ্ভুত এই কিশোরী একজন উদীয়মান বিজ্ঞানী। ৮ থেকে ১৬ বছর বয়সী ৫০০০ জনের মধ্যে হওয়া এই সমীক্ষায় সকলকে পিছনে ফেলে সেরার শিরোপা অর্জন করেছে গীতাঞ্জলি। বয়স মাত্র ১৫ হলেও, বিজ্ঞানের দুনিয়ায় গীতাঞ্জলি ইতিমধ্যেই একাধিক মাইলফলক গড়েছে। স্বীকৃতিও এই প্রথম নয়। বছর চারেক আগে, দ্রুত ও কম খরচে দূষিত জলে সীসা শনাক্ত করার যন্ত্র 'টেথিস' আবিষ্কার করে ১১ বছর বয়সেই ‘আমেরিকার শীর্ষ তরুণ বিজ্ঞানী’ হিসেবে চিহ্নিত হয়েছিল গীতাঞ্জলি। গতবছর ফোর্বসের অনূর্ধ্ব ত্রিশ বছর বয়সী সফলদের তালিকাতেও স্থান পেয়েছিল কলোরাডোর বাসিন্দা এই কিশোরী।

Indian American Gitanjali Rao Named TIME's First-Ever 'Kid of The Year'

এবার টাইম ম্যাগাজিনে জায়গা করে নিল সে। গীতাঞ্জলি রাও সম্প্রতি অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলিকে দেওয়া এক সাক্ষাৎকারে দূষিত জলের সমস্যা, ড্রাগ অ্যাডিকশন এবং সাইবার বুলিং-এর মতো সমস্যা মোকাবিলায় প্রযুক্তির ব্যবহার নিয়ে তার কাজ করে যাওয়ার বিষয়টি তুলে ধরেছিল। বিশ্বব্যাপী নানা সমস্যা সমাধানে তরুণ উদ্ভাবকদের একটি ‘গ্লোবাল কমিউনিটি’ গড়ে তোলার কথাও বলেছিল সে। টাইম ম্যাগাজিনের বিভাগ ‘টাইম ফর কিডস’- এর সম্পাদক আন্দ্রে ডেলবাঙ্কো এ সাক্ষাতকারের বিষয়ে বলেন, “ছোট ছোট প্রচেষ্টাগুলোই বড় ধরনের পরিবর্তন নিয়ে আসতে পারে।”

In a first, Indian-American, 15, becomes TIME's 'Kid of the Year'

টাইম ম্যাগাজিনের তরফে গীতাঞ্জলিকে নিয়ে লেখা হয়েছে, "এই বিশ্বকে যাঁরা বদলাতে চান, এই লেখা তাঁদের জন্য। আগামী প্রজন্মের শিশুরা নিজেদের উদ্ভাবনী ক্ষমতা দিয়ে অনেক কিছু করতে চায়। সেই ৮–১৬ বছর বয়সী ৫ হাজার শিশুদের পিছনে ফেলে এগিয়ে গিয়েছে গীতাঞ্জলি।" টাইম ম্যাগাজিনের বছরের প্রভাবশালী পাঁচ শিশুর তালিকায় সর্বপ্রথম গীতাঞ্জলি ছাড়াও আরও যে চার শিশু স্থান পেয়েছে তারা হল: ক্যালিফোর্নিয়ার চিত্রশিল্পী টাইলর গর্ডন (১৪), মিসৌরির ডিজাইনার জর্ডান রিভস (১৪), ভার্জিনিয়ার ক্রেয়ন শিল্পী ব্যালেন উডওয়ার্ড (১০) এবং অস্টিনের হাঙ্গার কর্মী আয়ান ম্যাককেনা (১৬)। এই শিশুরা সংকটে পড়া মানুষের জন্য খাবার উৎপাদন থেকে শুরু করে, অক্ষম শিশুদের জন্য ভাল খেলনার নকশা তৈরি করা এমনকী বর্ণবাদের ক্ষেত্রে ন্যায়বিচার নিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে। গত বছর, গীতাঞ্জলির আগে ২০১৯ সালে ‘পারসন অব দ্য ইয়ার’ বা ‘বর্ষসেরা ব্যক্তিত্ব’ হিসেবে টাইম ম্যাগাজিন বেছে নিয়েছিল সুইডিশ কিশোরী গ্রেটা থুনবার্গকে। বিশ্বজুড়ে জলবায়ু আন্দোলনে সামিল হওয়া থুনবার্গ তার সোজাসাপটা এবং ধারালো বক্তব্যের জন্য বিশ্বজুড়ে খ্যাতি পেয়েছিলেন।

```