Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

মুম্বইতে বৃহস্পতি-শুক্র ‘ইন্ডিয়া’ বনাম ‘এনডিএ’, বিরোধী জোটের পিছু নিয়েছে বিজেপি

দ্য ওয়াল ব্যুরো: রাজনীতিতে সাধারণত সরকার পক্ষের পিছু নেয় বিরোধীরা। শাসক দলকে পাল্টা সভা করে জবাব দিয়ে থাকে। সদ্য তৈরি বিরোধী জোট ‘ইন্ডিয়া’ (INDIA vs NDA) জোটের মোকাবিলায় উল্টো কৌশল নিয়েছে বিজেপি ও তাদের জোট এনডিএ। বৃহস্পতি ও শুক্

মুম্বইতে বৃহস্পতি-শুক্র ‘ইন্ডিয়া’ বনাম ‘এনডিএ’, বিরোধী জোটের পিছু নিয়েছে বিজেপি

শেষ আপডেট: 30 August 2023 04:51

দ্য ওয়াল ব্যুরো: রাজনীতিতে সাধারণত সরকার পক্ষের পিছু নেয় বিরোধীরা। শাসক দলকে পাল্টা সভা করে জবাব দিয়ে থাকে। সদ্য তৈরি বিরোধী জোট ‘ইন্ডিয়া’ (INDIA vs NDA) জোটের মোকাবিলায় উল্টো কৌশল নিয়েছে বিজেপি ও তাদের জোট এনডিএ।

বৃহস্পতি ও শুক্রবার মুম্বইতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইন্ডিয়া জোটের তৃতীয় বৈঠক। ওই দুই দিনই মুম্বইতে অনুষ্ঠিত হবে বিজেপি নেতত্বাধীন এনডিএ জোটের বৈঠক (INDIA vs NDA)। মহারাষ্ট্রে শাসক জোটে শিবসেনার একনাথ শিন্ডে গোষ্ঠী ছাড়াও আছে বিজেপি এবং এনসিপি-র অজিত পাওয়ার গোষ্ঠী। দু’দিন ধরে এই তিন দলের নেতারা রাজ্য ও জেলা ভিত্তিক আলোচনা করবেন।

মুম্বইতে ইন্ডিয়া জোটের কর্মসূচি সরকারিভাবে ঘোষণা করা হয়নি। তবে মুম্বইয়ের বৈঠকের আয়োজক মহারাষ্ট্র বিকাশ আগারির নেতারা জানিয়েছেন, বৃহস্পতিবার জোটের লোগো প্রকাশ করা হবে। এছাড়া জোটের বার্তাবাহী একটি স্লোগানও চালু করা হতে পারে। কথা হবে যৌথ আন্দোলন এবং আসন সমঝোতার ফরমুলা নিয়ে।

তবে আরও গুরুত্বপূর্ণ আলোচ্য হল, ইন্ডিয়া জোটের (INDIA vs NDA) চেয়ারপারসন এবং আহ্বায়ক নির্বাচন করা। এর বাইরে নতুন শরিক দলকে যুক্ত করার কথা আছে নয়া জোটে। শিবসেনার (উদ্ধব গোষ্ঠী)-র নেতা সঞ্জয় রাউত জানিয়েছেন, উত্তর-পূর্বাঞ্চলের কিছু দল জোটে যোগ দেবে। প্রসঙ্গত, এখন ইন্ডিয়া জোটের শরিক সংখ্যা ২৬। অন্যদিকে বিজেপি- নেতৃত্বাধীন এনডিএ-তে আছে ৩৮টি দল।

আরও পড়ুন: মোদীকে রাহুলের নিশানা, চিন নিয়ে নীরবতা ভেঙে সত্যটা স্বীকার করুন

গত মাসে বেঙ্গালুরুকে ইন্ডিয়া জোটের বৈঠকের দিনই দিল্লিতে এনডিএ-র বৈঠক ডেকেছিলেন বিজেপি নেতৃত্ব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে অনুষ্ঠিত সেই বৈঠকটি হয়েছিল দীর্ঘদিন বাদে। রাজনৈতিক মহলের অভিমত, কর্নাটকের বিধানসভা ভোটে বিজেপির ভরাডুবি এবং বিরোধীদের জোটবদ্ধ হতে দেখে নরেন্দ্র মোদী, অমিত শাহরা ফের এনডিএ-কে চাঙ্গা করার সিদ্ধান্ত নিয়েছেন।

বৃহস্পতি ও শুক্রবার মহারাষ্ট্র এনডিএ-র কর্মসূচি কী? জানা গিয়েছে, বৃহস্পতিবার তিন দলের নেতারা মুম্বইতে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের সরকারি বাংলোয় বৈঠকে বসে আসন সমঝোতা এবং নির্বাচনী ইস্যু, বিরোধীদের মোকাবিলা ইত্যাদি বিষয়ে আলোচনা করবেন। শুক্রবারের আলোচনা হবে ভার্চুয়াল মাধ্যমে। মহারাষ্ট্রের নানা প্রান্ত থেকে তিন দলের নেতারা যোগ দেবেন বৈঠকে। সেই বৈঠকে আঞ্চলিক স্তরের বোঝাপড়া নিয়ে কথা হবে।


```