Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

দুরন্ত ঋতুরাজ-সঞ্জুরা, আয়ারল্যান্ডে সিরিজ জিতে নিল বুমরার ভারত

দ্য ওয়াল ব্যুরো: নিজেদের ঘরের মাঠে আয়ারল্যান্ড (India vs Ireland) চেষ্টা করেছিল। কিন্তু শেষ রক্ষা তারা করতে পারল না। ভারতীয় দল হাসতে হাসতে দ্বিতীয় টি ২০ ম্যাচে জিতে গেল ৩৩ রানে। প্রথমে ব্যাটিং নিয়ে ভারতীয় দল করেছিল ১৮৫/৫। আয়ারল্যান্

দুরন্ত ঋতুরাজ-সঞ্জুরা, আয়ারল্যান্ডে সিরিজ জিতে নিল বুমরার ভারত

শেষ আপডেট: 20 August 2023 17:47

দ্য ওয়াল ব্যুরো: নিজেদের ঘরের মাঠে আয়ারল্যান্ড (India vs Ireland) চেষ্টা করেছিল। কিন্তু শেষ রক্ষা তারা করতে পারল না। ভারতীয় দল হাসতে হাসতে দ্বিতীয় টি ২০ ম্যাচে জিতে গেল ৩৩ রানে। প্রথমে ব্যাটিং নিয়ে ভারতীয় দল করেছিল ১৮৫/৫। আয়ারল্যান্ড ২০ ওভারে ১৫২/৮ করতে পেরেছে।

আয়ারল্যান্ড জোর চেষ্টা করেও পারেনি ভারতের বোলারদের সামনে। রবি, প্রসিদ্ধরা নিজেদের কাজটি সঠিকভাবে করেছেন। রবির তেজে গুটিয়ে গিয়েছেন আইরিশরা। আইরিশরা ম্যাচ হারলেও মাঠে প্রশংসিত হলেন দলের ওপেনার অ্যান্ডি বালমির্নি। তিনি করেছেন ৭২ রান। দলের অর্ধেক রান তিনি নিজেই তুলে দিয়েছেন।

ভারতের বোলাররা এদিনও দারুণ বোলিং করেছেন। তাঁরা মাথা তুলতে দেয়নি আইরিশদের। ভারতের হয়ে এই ম্যাচে ভাল খেলেছেন তিন ব্যাটার। ঋতুরাজ গায়কোয়াড ( ৪৩ বলে ৫৮), সঞ্জু স্যামসন (২৬ বলে ৪০) টেনেছেন দলকে।
যাঁকে ঘিরে এই ম্যাচে আগ্রহ ছিল সেই রিঙ্কু সিং সফল হয়েছেন পাঁচ নম্বরে ব্যাটিং করতে নেমে। রিঙ্কু করেছেন ২১ বলে ৩৮ রান। দুটি চার ও তিনটি ছয় মেরেছেন কেকেআর তারকা। তিনি নিজের নামের সুবিচার করেছেন। পাশাপাশি শিবম দুবে করেন ১৬ বলে ২২ রান।

সব থেকে বড় কথা, এদিন ম্যাচে সেরা হলেন রিঙ্কুই। ভারতের হয়ে দ্বিতীয় ম্যাচেই সেরার সম্মান। তিনি নিজে অভিভূত এই ঘটনায়। তাঁর হয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন অধিনায়ক জসপ্রীত বুমরা। রিঙ্কু গত ম্যাচে ব্যাট করার সুযোগ পাননি। এই ম্যাচে দারুণভাবে ফিরে এলেন।

ধ্যানচাঁদ কেন ভারত রত্ন নন, প্রশ্ন তুলে অভিমানী পুত্র অশোক কুমার


```