Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

লাখের নীচেই দৈনিক সংক্রমণ, দেশে কিছুটা বাড়ল মৃত্যু

দ্য ওয়াল ব্যুরো: টানা দু'মাস তিন দিন পর গতকাল লাখের নীচে নেমেছিল দৈনিক কোভিড সংক্রমণ। মৃত্যুহার নিয়ে চিন্তা থাকলেও দেশের কোভিড গ্রাফে এই ইতিবাচক পতন নিঃসন্দেহে মনোবল বাড়িয়েছে দেশবাসীর। তবে এদিন আবার গতকালের থেকে খানিকটা বাড়ল দৈনিক কোভি

লাখের নীচেই দৈনিক সংক্রমণ, দেশে কিছুটা বাড়ল মৃত্যু

শেষ আপডেট: 9 June 2021 04:30

দ্য ওয়াল ব্যুরো: টানা দু'মাস তিন দিন পর গতকাল লাখের নীচে নেমেছিল দৈনিক কোভিড সংক্রমণ। মৃত্যুহার নিয়ে চিন্তা থাকলেও দেশের কোভিড গ্রাফে এই ইতিবাচক পতন নিঃসন্দেহে মনোবল বাড়িয়েছে দেশবাসীর। তবে এদিন আবার গতকালের থেকে খানিকটা বাড়ল দৈনিক কোভিড আক্রান্তের সংখ্যা। কেন্দ্র সরকারের প্রকাশিত তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৯২ হাজার ৫৯৬ জন। গতকাল এই সংখ্যাটা ছিল ৮৬ হাজার ৪৯৮। এই নিয়ে দেশের মোট আক্রান্তের সংখ্যা পৌঁছলো ২ কোটি ৯০ লক্ষ ৮৯ হাজার ৬৯ জন। গতকালের থেকে খানিকটা বেড়েছে দৈনিক মৃত্যুর সংখ্যাও। গতকাল যেখানে দেখা গিয়েছিল একদিনে কোভিডের বলি হয়েছেন ২ হাজার ১২৩ জন, সেখানে আজকের পরিসংখ্যান বলছে দৈনিক মৃত্যুর সংখ্যা ২ হাজার ২১৯। এই নিয়ে করোনায় দেশের মোট মৃত্যুর সংখ্যা বেড়ে হল ৩ লক্ষ ৫৩ হাজার ৫২৮ জন। বুধবার বেশ কিছুটা কমেছে পজিটিভিটি হারও। আজকের কোভিড সক্রিয়তার হার ৪.৬৭ শতাংশ। এই নিয়ে টানা ১৬ দিন ধরে করোনা সক্রিয়তার হার রয়েছে ১০ শতাংশের নীচে। রাজ্য ভিত্তিক সংক্রমণের দিকে চোখ রাখলে দেখা যাচ্ছে বরাবরের মতো এদিনও সংক্রমণের শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। এই রাজ্যেই করোনার দ্বিতীয় ঢেউ সবথেকে বেশি ধ্বংসাত্মক রূপ নিয়েছে। আর মহারাষ্ট্রের পরে রয়েছে যথাক্রমে কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ। এই পরিস্থিতিতে ভ্যাকসিনেশনকেই অস্ত্র করতে চাইছে সরকার৷ পাশাপাশি গণটিকাকরণে গতি আনতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন, দেশের প্রত্যেককে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে। কোনও রাজ্যের থেকে অর্থ নেওয়া হবে না। ভ্যাকসিনেশনে সম্পূর্ণ দায়িত্ব কেন্দ্রের।

```