Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রে

সায়নী ঘোষকে যে আসনে প্রার্থী করতে পারে তৃণমূল

কোথায় প্রার্থী করা হতে পারে সায়নী ঘোষকে?

সায়নী ঘোষকে যে আসনে প্রার্থী করতে পারে তৃণমূল

শেষ আপডেট: 6 March 2024 19:00

শঙ্খদীপ দাস

সোমবার পশ্চিম বর্ধমান জেলার নেতাদের দুর্গাপুর সার্কিট হাউজে ডেকেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময়ে কথা প্রসঙ্গে আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রসঙ্গ ওঠে। জানা গেছে, তা উঠতেই রেগে যান দিদি। তিনি বলেন, আমি জানি সায়নী ঘোষ হারেনি। ওকে হারানো হয়েছে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই কথা শুনেই অনেকে ধারণা করতে শুরু করেছেন যে তৃণমূলের যুব সভনেত্রী সায়নী ঘোষকে হয়তো এবার বর্ধমান-দুর্গাপুর লোকসভা আসনে প্রার্থী করা হতে পারে। সম্ভবত সেই কারণেই সায়নীর কথা ফের উঠেছে।

একুশের বিধানসভা ভোটে আসানসোল দক্ষিণ আসনে জোড়াফুলের প্রার্থী হয়েছিলেন সায়নী। বিজেপির অগ্নিমিত্রা পলের কাছে তিনি হেরে যান। এর পর অনেকে মনে করেছিলেন আসানসোল লোকসভার উপ নির্বাচনে তাঁকে প্রার্থী করা হবে। কিন্তু দেখা যায়, সেখানে দল প্রার্থী করেছে শত্রুঘ্ন সিনহাকে। এবার আবার বর্ধমান-দুর্গাপুর আসনে প্রার্থী হিসাবে সায়নীর নাম নিয়ে জল্পনা শুরু হয়েছে।

কিন্তু কালীঘাট ও ক্যামাক স্ট্রিটের ঘনিষ্ঠ সূত্রে খবর, শেষ পর্যন্ত কোনও অঘটন না ঘটলে লোকসভা ভোটে সায়নীর প্রার্থী হওয়ার সম্ভাবনা আঠারো আনা। তবে তাঁকে সম্ভবত বর্ধমান-দুর্গাপুর আসনের জন্য ভাবা হচ্ছে না।

তাহলে কোথায় প্রার্থী করা হতে পারে তাঁকে?

ওই সূত্রের খবর, ব্যাপারটা এখনও তরল স্তরে রয়েছে। প্রার্থী তালিকা ঘোষণা হতে এখনও অন্তত বিশ দিন বাকি। তবে এটা ঠিক যে সায়নীকে যাদবপুর লোকসভা আসনে প্রার্থী করার ব্যাপারে সিরিয়াস ভাবনাচিন্তা চলছে।

দ্য ওয়ালে আগেই প্রকাশিত হয়েছে যে যাদবপুরের বর্তমান সাংসদ-অভিনেত্রী মিমি চক্রবর্তী এবার সেখান থেকে টিকিট নাও পেতে পারেন। তাঁকে পরিবর্তে হুগলি লোকসভা আসনে প্রার্থী করা হতে পারে। তখন থেকেই কৌতূহলের বিষয় ছিল যে তাহলে যাদবপুরে বিকল্প মুখ কে হবেন?

তৃণমূলের একটি সূত্রের দাবি, যাদবপুর আসনের জন্য আশায় ছিলেন শোভন-বৈশাখী জুটি। অর্থাৎ তাঁদের মধ্যে একজন। কিন্তু তাঁরা সম্ভবত বুঝে গেছেন, সে সম্ভাবনা আর নেই। সম্প্রতি সন্দেশখালি প্রসঙ্গে শোভন-বৈশাখী সাংবাদিক বৈঠক করে যা নয় তাই বলেছেন।

যাদবপুরের জন্য সায়নীকে বেছে নেওয়ার সপক্ষে একটা যুক্তি আছে। তা হল যাদবপুর কলকাতার কাছের আসন। সায়নী দলের যুব সংগঠনের সভানেত্রী। তাঁকে দূরের কোনও আসন দিলে, নিজের নির্বাচন কেন্দ্রে যেতে যাতায়াতেই অনেকটা সময় চলে যাবে। ফলে সংগঠনে সময় দেওয়ার পরিসর কমবে। যাদবপুরে প্রার্থী করলে এবং সেখান থেকে তিনি জিততে পারলে, সে আশঙ্কা নেই।

তবে, এটা এখনই চূড়ান্ত ধরে নেওয়া ঠিক হবে না। তৃণমূলের চূড়ান্ত প্রার্থী তালিকা তৈরি করার জন্য নানারকম অঙ্ক কষা চলছে। এমনকী সূত্রের দাবি, যাদবপুর আসনে টিকিট চেয়ে বায়নাক্কা জুড়েছেন 'দিদি নম্বর ১' রচনা বন্দ্যোপাধ্যায়। মার্চের প্রথম সপ্তাহের শেষ নাগাদ তা ফাইনাল হয়ে যাবে বলে আশা করা যায়। এখন দেখার, যাদবপুরে সায়নীকে প্রার্থী করা নিয়ে যে সিরিয়াস আলোচনা চলছে, চূড়ান্ত তালিকায় তার প্রতিফলন দেখা যায় কিনা।


```