Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

ভোটের মুখে ব্যারাকপুরে ভাঙন, অর্জুনের হাত ধরে বিজেপিতে যাচ্ছেন বালুর একদা ছায়াসঙ্গী

অর্জুনকে পাশে বসিয়ে মৃন্ময় বলেন, “ছায়াসঙ্গীর কথা যত কম বলা যায় ততই ভাল। খাদ্যমন্ত্রী হয়ে গরিব মানুষের চাল চুরি করেছে। এখন গরিব মানুষই তোলাবাজদের লিস্ট বানাতে শুরু করেছে—কে কার কাছ থেকে কত টাকা নিয়েছে।”

ভোটের মুখে ব্যারাকপুরে ভাঙন, অর্জুনের হাত ধরে বিজেপিতে যাচ্ছেন বালুর একদা ছায়াসঙ্গী

তৃণমূল কাউন্সিলর শ্রাবণী কাশ্যপর বাড়িতে অর্জুন সিং। - নিজস্ব চিত্র।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 22 December 2025 19:26

প্রতীতি ঘোষ, ব্যারাকপুর: ভোটের আবহে ব্যারাকপুরে (Barrackpore) শাসকদলের অস্বস্তি বাড়াল নতুন দলবদলের ইঙ্গিত। তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিতে চলেছেন উত্তর ব্যারাকপুর পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শ্রাবণী কাশ্যপ (Counsilor)। তাঁর সঙ্গে দলবদলের পথে হাঁটছেন স্বামী মৃন্ময় কাশ্যপও (একদা জ্যোতিপ্রিয় মল্লিকের (Jyotipriya Mallick) ছায়াসঙ্গী হিসেবে পরিচিত ছিলেন)। রাজনৈতিক মহলে এই ঘোষণা ঘিরে শুরু হয়েছে জোর চর্চা।

সোমবার শ্রাবণী ও মৃন্ময়ের বাড়িতে হাজির হন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ ও বিজেপি নেতা অর্জুন সিং (Arjun Sing)। তাঁর উপস্থিতিতেই কোনও রাখঢাক না রেখে তৃণমূল ছাড়ার সিদ্ধান্ত প্রকাশ্যে আনেন দম্পতি। শ্রাবণী স্পষ্ট জানান, “অর্জুন সিংয়ের নেতৃত্বেই আমরা বিজেপিতে (bjp) যাব। তৃণমূলে থেকে যেভাবে অপমানিত ও অবহেলিত হয়েছি, তাতে আর থাকা সম্ভব নয়।”

প্রসঙ্গত, সম্প্রতি উত্তর ব্যারাকপুর পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হয়েছিলেন শ্রাবণী। পুরসভার কাজে স্বচ্ছতার অভাব রয়েছে বলেও অভিযোগ তুলেছিলেন তিনি। এদিনও পুরপ্রধান মলয় ঘোষের দিকে তোপ দেগে শ্রাবণী বলেন, পুরসভার কাজকর্মে স্বচ্ছতা নেই, উন্নয়নের নাম করে সাধারণ মানুষকে বঞ্চিত করা হচ্ছে।

শ্রাবণীর স্বামী মৃন্ময় কাশ্যপ একসময় রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ‘ছায়াসঙ্গী’ হিসেবে পরিচিত ছিলেন। সেই সূত্রেই গত বছর তাঁর বাড়িতে সিবিআই ও ইডির তল্লাশি হয়েছিল বলে রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে। রবিবার অর্জুন সিংয়ের পাশে বসেই জ্যোতিপ্রিয়কে কটাক্ষ করেন মৃন্ময়। তাঁর কথায়, “ছায়াসঙ্গীর কথা যত কম বলা যায় ততই ভাল। খাদ্যমন্ত্রী হয়ে গরিব মানুষের চাল চুরি করেছে। এখন গরিব মানুষই তোলাবাজদের লিস্ট বানাতে শুরু করেছে—কে কার কাছ থেকে কত টাকা নিয়েছে।”

বিজেপিতে যোগ দেওয়ার বিষয়ে মৃন্ময় জানান, সিদ্ধান্ত চূড়ান্ত হলেও সময় এখনই বলতে চান না। তাঁর বক্তব্য, “বিজেপি অনেক বড় দল। তৃণমূলের মতো নয়। এখানে সব কিছু একটা সিস্টেম মেনে হয়।”

অন্যদিকে অর্জুন সিং বলেন, “যাঁরা তৃণমূলের অন্যায়ের বিরুদ্ধে সরব হচ্ছেন, আমি তাঁদের পাশে আছি। তৃণমূলে থেকে কাজ করতে সমস্যা হলে তাঁরা আমাদের সঙ্গে আসতে পারেন।”

যদিও এই দলবদলকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ তৃণমূলের স্থানীয় নেতৃত্ব। তাঁদের দাবি, ব্যক্তিগত অসন্তোষ থেকেই এই সিদ্ধান্ত, এতে সংগঠনে কোনও প্রভাব পড়বে না। তবে ভোটের মুখে ব্যারাকপুরে শাসকদলের ঘরে যে ফাটল ধরল, তা মানছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ।


```