Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

ভোটে 'কারচুপি'! বিতর্কের মধ্যেই ইমরানের ডাক গাভাসকারদের

দ্য ওয়াল ব্যুরো: দিনটা ২৫ জুলাই। মধ্যরাত পর্যন্ত সব ঠিকঠাক এগোচ্ছিল। হঠাৎ করেই তাল কাটল। পাকিস্তান ইলেকশন কমিশন থেকে জানানো হলো ভোট গণনার অত্যাধুনিক পদ্ধতি আর.টি.এস বন্ধ হয়ে গিয়েছে। তাই বাকি ভোট গণনা হবে ম্যানুয়ালি। এখানেই প্রমাদ গনেছিল বাক

ভোটে 'কারচুপি'! বিতর্কের মধ্যেই ইমরানের ডাক গাভাসকারদের

শেষ আপডেট: 2 August 2018 05:53

দ্য ওয়াল ব্যুরো: দিনটা ২৫ জুলাই। মধ্যরাত পর্যন্ত সব ঠিকঠাক এগোচ্ছিল। হঠাৎ করেই তাল কাটল। পাকিস্তান ইলেকশন কমিশন থেকে জানানো হলো ভোট গণনার অত্যাধুনিক পদ্ধতি আর.টি.এস বন্ধ হয়ে গিয়েছে। তাই বাকি ভোট গণনা হবে ম্যানুয়ালি। এখানেই প্রমাদ গনেছিল বাকি দলগুলো। হাতে গোনার আড়ালে কোনও কারচুপি চলছে না তো! ভোটের ফল সামনে আসার পর তো পাকিস্তান পিপলস পার্টি, পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের তরফে দাবি করা হচ্ছে তাঁরা নিশ্চিত ভোট গণনায় কারচুপি হয়েছে। তদন্তের দাবি জানাচ্ছেন তাঁরা। আর এই বিতর্কের মাঝেই পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিজের যাত্রা শুরুর পথে ইমরান খান। পাকিস্তানের সাধারণ নির্বাচনের ভোট গণনার দায়িত্ব ছিল মূলত আর.টি.এস প্রযুক্তির উপর। এর সাহায্যে খুব তাড়াতাড়ি জানা যাবে ভোটের ফল, এমনটাই জানিয়েছিল এই প্রযুক্তির উদ্ভাবক ন্যাশনাল ডেটাবেস অ্যান্ড রেজিস্ট্রেশন অথরিটি (নাড্রা)। কিন্তু ভোট গণনা চলাকালীন হঠাৎ করেই পাকিস্তান নির্বাচন কমিশনের সেক্রেটারি বাবর ইয়াকুব ফতেহ মহম্মদ ঘোষণা করেন আর.টি.এস প্রযুক্তিতে সমস্যা হয়েছে। তাই হাতেই গোনা হবে বাকি ভোট। আর এখানেই আপত্তি জানিয়েছে নাড্রা। এই সংস্থার তরফে জানানো হয়েছে, আর.টি.এস পদ্ধতিতে কোনও সমস্যা হয়নি। কিন্তু হঠাৎ করে মাঝপথে কেন এই পদ্ধতির ব্যবহার বন্ধ করে দেওয়া হলো তা নিয়ে দেখা দিয়েছে সংশয়। এমনকী এই পদ্ধতির ব্যবহার বন্ধ করে দেওয়ার আগে পর্যন্ত তাঁদের কাছে ৫০ শতাংশ ভোটের ফল চলে এসেছিল বলে জানিয়েছেন তাঁরা। এই প্রসঙ্গে পাকিস্তান নির্বাচন কমিশনের সূত্রে জানানো হয়েছে, যদি নাড্রার প্রযুক্তিতে কোনও গলদ না থাকে আর তাঁদের কাছে ৫০ শতাংশ ভোটের ফল এসে গিয়ে থাকে, তাহলে সেটা তখন কেন বললেন না তাঁরা। ভোটের ফল ঘোষণার সাত দিন পরে এইসব কথা বলার কী মানে। এর মধ্যেই ১১ আগস্ট পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদে শপথ নেবেন ইমরান খান। সেই অনুষ্ঠানে বলিউড তারকা আমির খান, ক্রিকেটার কপিল দেব, সুনীল গাভাসকার ও নভজ্যোৎ সিং সিধুকে আমন্ত্রণ জানানো হয়েছে। এমনকী সিধু তো সেই আমন্ত্রণ গ্রহণ করে ধন্যবাদ পর্যন্ত জানিয়েছেন ইমরানকে। খেলোয়াড় জীবনে চিরপ্রতিদ্বন্দ্বী হলেও কপিল দেব, গাভাসকার বা সিধুর সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল ইমরানের। কারণ গাভাসকার ও কপিল দেবের বিরুদ্ধে একই সময়ে অধিনায়কত্ব করেছেন ইমরান। আবার গাভাসকার ও সিধু ওপেনার হওয়ার সুবাদে তাঁদের বিরুদ্ধে অনেকবার হাত ঘুরিয়েছেন পাকিস্তানের হবু প্রধানমন্ত্রী। গাভাসকার, কপিল, সিধুরা হয়তো বন্ধু ইমরানের আমন্ত্রণ রক্ষায় তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠানে যাবেন। কিন্তু পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবেশ ও ভোটগণনায় কারচুপির অভিযোগ ইমরানের জীবনের এই অন্যতম গুরুত্বপূর্ণ দিনেও পিছু ছাড়ল না। বিতর্কের মধ্যেই নতুন ইনিংস শুরু করতে চলেছেন ইমরান খান। যে ইমরানকে 'দৃঢ় চরিত্রের মানুষ' বলেছেন সিধু, তাঁর 'রাজনৈতিক চরিত্র' নিয়েই প্রশ্ন তুলছেন বিরোধীরা।

```