Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

ইমরান খানকে গুলির ভিডিও ভাইরাল, প্রাক্তন প্রধানমন্ত্রীকে বাঁচিয়ে 'হিরো' এক যুবক

দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানের (Pakistan) প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে (Imran Khan) লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় ইতিমধ্যেই দেশ-বিদেশে জোর চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় সঙ্গে সঙ্গেই গ্রেফতার করা হয় আততায়ীকে (shooter)। এদিন বিকেলে গুজরানওয়ালায়

ইমরান খানকে গুলির ভিডিও ভাইরাল, প্রাক্তন প্রধানমন্ত্রীকে বাঁচিয়ে 'হিরো' এক যুবক

শেষ আপডেট: 3 November 2022 16:08

দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানের (Pakistan) প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে (Imran Khan) লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় ইতিমধ্যেই দেশ-বিদেশে জোর চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় সঙ্গে সঙ্গেই গ্রেফতার করা হয় আততায়ীকে (shooter)। এদিন বিকেলে গুজরানওয়ালায় মিছিল হচ্ছিল ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফের। সেইসময়েই তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এবার সেই গুলি চালানোর মুহূর্তের ভিডিও প্রকাশ্যে এল।

ভিডিওটিতে দেখা গিয়েছে, একটি বড় হুডখোলা ট্রাকের মাথায় চেপে আসছিলেন ইমরান। সঙ্গে ছিলেন তাঁর দলের আরও অনেকে। সেইসময়েই ইমরানকে লক্ষ্য করে গুলি চালায় ওই আততায়ী। গুলি খেয়ে ট্রাকের উপরেই লুটিয়ে পড়েন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী। ইমরান খানের ডান পায়ে একাধিক গুলি লেগেছে বলে খবর। গুলি লাগে আরও অনেকেরই।

https://twitter.com/iihtishamm/status/1588145363529105408?s=20&t=99oIgu4FUCd2D-JcbVYN5g

লোকে লোকারণ্য সেইসময় গোটা এলাকা। এমন ঘটনায় রীতিমতো হইচই শুরু হয়ে যায় এলাকায়। তবে যেভাবে ওই হামলাকারী গুলি চালিয়েছিল, তাতে বড় দুর্ঘটনা ঘটতেই পারতো। কিন্তু তিনি বেঁচে যান সেখানে উপস্থিত থাকা অন্য এক যুবকের বদান্যতায়। ইমরান খানকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে তিনি।

ইমরানকে লক্ষ্য করে যখন গুলি চালানো হচ্ছে তখন হামলাকারীর পিছনেই ছিলেন তিনি। সঙ্গে সঙ্গে ওই আততায়ীর বন্দুক ধরা হাতটি টেনে উপরে তুলে দেন তিনি। লক্ষ্যভ্রষ্ট হয়ে গুলি লাগে ইমরানের পায়ে। যা হয়তো তাঁর মাথা কিংবা বুকে লাগতে পারত। কিন্তু সেই যুবকের কৃতিত্বেই প্রাণে বেঁচে যান প্রাক্তন ক্রিকেটার তথা প্রাক্তন প্রধানমন্ত্রী।

মোক্ষম মুহূর্তের ওই ভিডিও সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। এরপর থেকেই ওই যুবককে নিয়ে শুরু হয় হইচই। তাঁকে একেবারে নায়কের আসনে বসিয়ে দেন ইমরান-ভক্তরা। তাঁর ছবির নীচে '#আমাদেরহিরো' বলেও কমেন্ট করছেন কেউ কেউ। যদিও ওই যুবকের নাম বা পরিচয় এখনও জানা যায়নি।

ইমরান খানকে কেন গুলি করেছিল, নিজেই জানাল আততায়ী! দেখুন সেই ভাইরাল ভিডিও


```