Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

মানিব্যাগ আর মোবাইল নিলাম না, কাজ চালিয়ে নিও: ল্যাপটপ চুরি করে মালিককে চিঠি চোরের

দ্য ওয়াল ব্যুরো: একেই বোধ হয় বলে ল্যাপটপ মেরে চিঠি দান! আর এই কাণ্ড ঘটিয়ে রাতারাতি সোশ্যাল মিডিয়ার তারকা হয়ে উঠলেন এক চোর! স্টিভি ভ্যালেন্টাইন নামের এক নেটিজেন টুইটারে জানান, তাঁর বন্ধুর ল্যাপটপ চুরি হয়ে গিয়েছে। সেই সঙ্গে একটি ইমেলের ছবি প

মানিব্যাগ আর মোবাইল নিলাম না, কাজ চালিয়ে নিও: ল্যাপটপ চুরি করে মালিককে চিঠি চোরের

শেষ আপডেট: 30 November 2018 01:20

দ্য ওয়াল ব্যুরো: একেই বোধ হয় বলে ল্যাপটপ মেরে চিঠি দান! আর এই কাণ্ড ঘটিয়ে রাতারাতি সোশ্যাল মিডিয়ার তারকা হয়ে উঠলেন এক চোর! স্টিভি ভ্যালেন্টাইন নামের এক নেটিজেন টুইটারে জানান, তাঁর বন্ধুর ল্যাপটপ চুরি হয়ে গিয়েছে। সেই সঙ্গে একটি ইমেলের ছবি পোস্ট করেন। তাতে দেখা যায়, ল্যাপটপ চুরি করার পরে ল্যাপটপের মালিককে ইমেল করে চিঠি লিখে রেখেছেন স্বয়ং চোর! এবং নিজের কাজের জন্য রীতিমতো ক্ষমা চেয়ে নিয়েছেন তিনি! পোস্ট করার সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায় ওই ইমেলের ছবি। ইমেলটিতে লেখা রয়েছে, "আমি অত্যন্ত দরিদ্র, আমার টাকার দরকার। তাই আমি ল্যাপটপটা চুরি করতে বাধ্য হলাম, এ জন্য আমি অত্যন্ত দুঃখিত। ফোন আর মানিব্যাগ নিলাম না, ছেড়ে রেখে গেলাম। আশা করছি এই দিয়ে খানিকটা ম্যানেজ হবে আপনার।" এই সঙ্গে চোর বাবাজি এ-ও লেখেন, যে ল্যাপটপে খুব গুরুত্বপূর্ণ কোনও বিষয় সেভ করা থাকলে তিনি সেটা মালিককে পাঠিয়ে দেবেন। চোরের এমন অভিনব ক্ষমাস্বীকারের ইমেল সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়ার পরেই মজা এবং প্রশংসা আছড়ে পড়ে। সহানুভূতি দেখান অনেকেই। প্রা দু'লাখ মানুষ 'লাইক' করেন চোরের চিঠিকে। দেখে নিন সেই চিঠি-সহ টুইট। https://twitter.com/StevieBlessed/status/1067579613361131521

```