Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

বেআইনি হোর্ডিংয়ে মুখ ঢেকেছে বিধাননগর! বড় নির্দেশ হাইকোর্টের

বিধাননগরে জুড়ে আছে বেআইনি হোর্ডিং। এই মর্মে আগেই কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা হয়। সেই মামলাতে গত বছরের নভেম্বরে সমস্ত বেআইনি হোর্ডিং খুলে ফেলার নির্দেশ দিয়েছিল আদালত।

বেআইনি হোর্ডিংয়ে মুখ ঢেকেছে বিধাননগর! বড় নির্দেশ হাইকোর্টের

ফাইল ছবি।

শেষ আপডেট: 10 February 2025 16:15

দ্য ওয়াল ব্যুরো: প্রশাসনের হিসেব অনুযায়ী, বিধাননগর-সল্টলেক এলাকায় ১৩৫ টি হোর্ডিং থাকা উচিত। সেখানে এই মুহূর্তে হোর্ডিংয়ের সংখ্যাটা প্রায় আড়াই হাজার ছাড়িয়ে গিয়েছে। যার ফলে সামাজিক অসুবিধার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। এ বিষয়ে আগেই কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল মামলা।

ওই মামলাতেই সোমবার বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। মামলাকারী এবং বিজ্ঞাপন সংস্থার সঙ্গে এক সপ্তাহের মধ্যে মিটিং করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছে আদালত। মিটিংয়ে কী আলোচনা হল, তার বিস্তারিত তথ্যও (মিনিটস) আদালতে জমা দিতে হবে।

 বিধাননগরে জুড়ে আছে বেআইনি হোর্ডিং। এই মর্মে আগেই কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা হয়। সেই মামলাতে গত বছরের নভেম্বরে সমস্ত বেআইনি হোর্ডিং খুলে ফেলার নির্দেশ দিয়েছিল আদালত। অভিযোগ, আদালতের সেই নির্দেশের পরও সিংহভাগ বেআইনি হোর্ডিং খোলা হয়নি।

এ নিয়ে অতীতে আদালতের কড়া পর্যবেক্ষণের মুখেও পড়ে বিধাননগর পুরনিগম। ক্ষুব্ধ বিচারপতি এও বলেন,   'মনে হচ্ছে ইচ্ছে করেই বেআইনি হোর্ডিং খুলতে পদক্ষেপ করেনি পুরসভা। মাত্র দু'টি এজেন্সি পুরসভাকে কর দিয়ে হোর্ডিং লাগিয়েছে। বাকি শতাধিক ক্ষেত্রে পুরসভাকে কোনও কর দেওয়া হয়নি।' 

এবার এবিষয়ে পদক্ষেপের জন্য সময়সীমা বেঁধে দিল আদালত। একই সঙ্গে মিটিংয়ের মিনিটসও আদালতে জমা দিতে হবে বিধাননগর পুরনিগমকে।


```