Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

'পুজো বন্ধ হলে বাংলায় আগুন জ্বলবে,' সন্তোষ মিত্র স্কোয়ার বিতর্কে হুঙ্কার অর্জুনের

সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপুজো ঘিরে তীব্র বিতর্ক। অভিযোগ, সাধারণ মানুষের প্রবেশে বাধা দেওয়া হচ্ছে। এর মধ্যেই বিজেপি নেতা অর্জুন সিং হুঁশিয়ারি দিয়ে বললেন, 'পুজো বন্ধ হলে বাংলায় আগুন জ্বলবে।'

'পুজো বন্ধ হলে বাংলায় আগুন জ্বলবে,' সন্তোষ মিত্র স্কোয়ার বিতর্কে হুঙ্কার অর্জুনের

অর্জুন সিং

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 28 September 2025 14:48

দ্য ওয়াল ব্যুরো: কলকাতার অন্যতম আকর্ষণীয় পুজো সন্তোষ মিত্র স্কোয়ার। এ বছর তাদের থিম ‘অপারেশন সিঁদুর’। পহেলগাম হামলা থেকে শুরু করে ভারতীয় সেনার অভিযান, সবই ধরা পড়েছে মণ্ডপে। কিন্তু সেই থিম নিয়েই তীব্র বিতর্কের ঝড় উঠেছে শহরে। অভিযোগ, সাধারণ দর্শকদের প্রবেশে নানা বাধা তৈরি করা হচ্ছে। এই নিয়ে ক্ষোভ বাড়ছে স্থানীয় মানুষ ও দর্শনার্থীদের মধ্যে।

পুজো উদ্যোক্তা সজল ঘোষও জানিয়েছেন, এই পরিস্থিতি চলতে থাকলে ক্লাবের পক্ষে ভবিষ্যতে পুজো আয়োজন করা কঠিন হয়ে দাঁড়াবে। অভিযোগ উঠেছে, প্রায় ৪০ ফুট চওড়া রাস্তা গার্ডরেল দিয়ে আটকে দিয়ে দর্শনার্থীদের সরু ১৫ ফুট রাস্তা দিয়ে ঘোরানো হচ্ছে। ফলে মাঠে পৌঁছতে যেখানে ৭০০ মিটার হাঁটলেই হতো, এখন যেতে হচ্ছে প্রায় তিন থেকে সাড়ে তিন কিলোমিটার।

এই অবস্থায় রবিবার মাঠে নামেন বিজেপি নেতা অর্জুন সিং। সংবাদমাধ্যমে তিনি স্পষ্ট হুঁশিয়ারি দেন, 'ওই পুজো যদি বন্ধ হয়, তা হলে বাংলায় আগুন জ্বলবে।' তিনি আরও বলেন, 'এই পুজোয় সিঁদুরের লড়াই তুলে ধরা হয়েছে। মা-বোনেদের সম্মান রক্ষার কথা বলা হয়েছে। অথচ আজ সিঁদুরেরও রাজনীতি করা হচ্ছে। সজল ঘোষ বুক চিতিয়ে পুজো করুন। হাজার হাজার মানুষ তাঁর পাশে আছে।'

অর্জুন সিংয়ের এই মন্তব্যে নতুন করে রাজনৈতিক রং চড়ল বিতর্কে। দর্শনার্থীরা চাইছেন, যাতে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়। 


```