Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

দল মনে করলে শুভেন্দুদাই ভবানীপুর থেকে দাঁড়াবেন, স্পষ্ট জানালেন সুকান্ত, পাল্টা দিল তৃণমূল

সুকান্ত স্পষ্ট জানিয়েছেন, দল মনে করলে ভবানীপুর (Bhawanipore Candidate) কেন্দ্রে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে লড়তে পারেন খোদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

দল মনে করলে শুভেন্দুদাই ভবানীপুর থেকে দাঁড়াবেন, স্পষ্ট জানালেন সুকান্ত, পাল্টা দিল তৃণমূল

মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 27 February 2026 20:05

দ্য ওয়াল ব্যুরো: আসন্ন বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election 2026) খাস কলকাতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিজয় রথ কি রুখে দিতে পারবে বিজেপি (BJP)? আর সেই লড়াইয়ে সেনাপতি হিসেবে কি দেখা যাবে শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari)? রবিবার ভবানীপুরে বিজেপির ‘গৃহ সম্পর্ক’ অভিযানে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের একটি মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে জল্পনা তুঙ্গে উঠেছে। সুকান্ত স্পষ্ট জানিয়েছেন, দল মনে করলে ভবানীপুর (Bhawanipore Candidate) কেন্দ্রে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে লড়তে পারেন খোদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

ভবানীপুরে ‘হেভিওয়েট’ লড়াইয়ের ইঙ্গিত

এ দিন ভবানীপুরে দলের সমর্থনে দেওয়াল লিখন ও জনসংযোগে অংশ নেন সুকান্ত মজুমদার। পদ্মফুল এঁকে প্রচার শুরুর পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “মুখ্যমন্ত্রী যদি এখান থেকে ভোটে দাঁড়ান, তবে দলই ঠিক করবে আমাদের প্রার্থী কে হবেন। দল যদি মনে করে শুভেন্দুদা এখানে যোগ্য মুখ, তবে তিনিই দাঁড়াবেন।” আত্মবিশ্বাসের সুরে কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেন, “শুভেন্দুদা লড়ুন বা অন্য কেউ, এমনকি আমাদের মণ্ডল সভাপতি দাঁড়ালেও মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত হবেন। আমরা ওঁকে রাজনৈতিক সন্ন্যাসে পাঠাব।”

বিজেপির এই রণকৌশল অবশ্য নতুন নয়। শুভেন্দু অধিকারী নিজেও একাধিকবার জনসভা থেকে হুঙ্কার দিয়েছেন, “নন্দীগ্রামে হারিয়েছি, এবার ভবানীপুরেও হারাব। ২০ হাজার ভোটে হারিয়ে ওঁকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব।” শুভেন্দুর দাবি, ভবানীপুরের আটটি ওয়ার্ডের মধ্যে পাঁচটিতেই বিজেপি এগিয়ে রয়েছে, তাই ফল বদলানো কেবল সময়ের অপেক্ষা।

পাল্টা চ্যালেঞ্জ তৃণমূলের

বিজেপির এই ‘হেভিওয়েট’ তত্ত্বকে অবশ্য আমল দিতে নারাজ তৃণমূল শিবির। দলের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) পাল্টা আক্রমণ শানিয়ে দাবি করেছেন, শুভেন্দু নিজেই নিজের মাটি হারাচ্ছেন। কুণালের কথায়, “নন্দীগ্রাম থেকেই এবার শুভেন্দুর জেতা কঠিন। সেখানকার হাওয়া প্রতিকূল বুঝেই এখন অন্য নিরাপদ আসনের খোঁজে উনি এবং ওঁর দল এসব গল্প ফাঁদছেন।”

নজরকাড়া লড়াইয়ের অপেক্ষা

২০১৫ ও ২০২০ সালের স্মৃতি উসকে দিয়ে শুভেন্দু বনাম মমতা লড়াইয়ের সম্ভাবনা ফের উসকে দিল গেরুয়া শিবির। রাজনৈতিক মহলের মতে, একদিকে যখন বিজেপি ‘জোরদার’ প্রার্থী দিয়ে খাস তালুকে মুখ্যমন্ত্রীকে বিঁধতে চাইছে, অন্যদিকে তৃণমূল আত্মবিশ্বাসী যে ঘরের মেয়েকে ভবানীপুর ফের দু’হাত ভরে আশীর্বাদ করবে। লড়াই শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয় এবং শুভেন্দু সত্যিই ভবানীপুরের প্রার্থী হন কি না, এখন সেটাই দেখার।


```