Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

জিতেন্দ্র তেওয়ারি গ্রেফতার হলে সঞ্জীব গোয়েঙ্কা নয় কেন? জমা জল নিয়ে প্রশ্ন অর্জুনের

প্রশ্ন আরও তীক্ষ্ণ করেছেন তিনি। স্মরণ করিয়ে দিয়েছেন, তৃণমূল নেতা জিতেন্দ্র তেওয়ারির বস্ত্র বিতরণে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছিল তিনজনের, আর তাতেই জেল হয়েছিল তাঁর। তাহলে এখানে ১০ জন প্রাণ হারালেন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে—কেন কোনও পদক্ষেপ নেই?

জিতেন্দ্র তেওয়ারি গ্রেফতার হলে সঞ্জীব গোয়েঙ্কা নয় কেন? জমা জল নিয়ে প্রশ্ন অর্জুনের

ফাইল ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 24 September 2025 20:51

দ্য ওয়াল ব্যুরো: সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার সকাল, অতিভারী বৃষ্টি এবং জমা জলে (Kolkata waterlogging) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শহরে ১০ জনের মৃত্যুর ঘটনায় বড় প্রশ্ন তুললেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং (Arjun Singh,)। 

প্রশ্ন তুললেন—"১০ জনের মৃত্যুর পরও কেন এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়নি CESC কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কাকে (Sanjeev Goenka)?"

প্রশ্ন আরও তীক্ষ্ণ করেছেন তিনি। স্মরণ করিয়ে দিয়েছেন, তৃণমূল নেতা জিতেন্দ্র তেওয়ারির (Jitendra Tiwari) বস্ত্র বিতরণে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছিল তিনজনের, আর তাতেই জেল হয়েছিল তাঁর। তাহলে এখানে ১০ জন প্রাণ হারালেন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে—কেন কোনও পদক্ষেপ নেই? কেন সঞ্জীব গোয়েঙ্কার বিরুদ্ধে থানায় অভিযোগই দায়ের হল না?

"জানেন তো, সঞ্জীব গোয়েঙ্কা মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যবসায়িক সঙ্গী,"—বিস্ফোরক অভিযোগ অর্জুন সিংয়ের। তাঁর দাবি, "নোটবন্দির সময় মুখ্যমন্ত্রীর ১৬০০ কোটি টাকা সঞ্জীব গোয়েঙ্কার মাধ্যমেই চেঞ্জ হয়েছিল।"

এই ঘটনার পেছনে প্রশাসনিক গাফিলতির পাশাপাশি রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ তুলে অর্জুন সিং বলেন, "এই মৃত্যু কোনও দুর্ঘটনা নয়, এটা প্রশাসনিক অবহেলার ফল। যদি একপক্ষকে দায়ী করে জেলে পাঠানো যায়, তাহলে আরেকপক্ষকে রেহাই দেওয়া হবে কেন?"

প্রসঙ্গত, জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় সিইএসসির দিকেই গাফিলতির অবিযোগ তুলেছে রাজ্যও। তবে অর্জুন সিংয়ের অভিযোগের প্রেক্ষিতে সিইএসসির প্রতিক্রিয়া এখনও জানা যায়নি। তবে প্রশাসন অর্জুনের এই অভিযোগকে কতটা গুরুত্ব দেয়, সঞ্জীব গোয়েঙ্কার বিরুদ্ধে কোনও আইনি পদক্ষেপ আদৌ হয় কি না, সেদিকেই নজর রাজ্যবাসীর।


```