Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভবানীপুরে হুমায়ুন প্রার্থী দিলে তৃণমূল তৃতীয় স্থানে চলে যাবে: শুভেন্দু, নন্দীগ্রামে কী হবে?

তাঁর কথায়, “২০২৬-এর ভোটে আমার দলই হবে প্রধান ফ্যাক্টর। কে সরকার গড়বে সেটা পরে—আমার সমর্থন ছাড়া সম্ভব হবে না।”

ভবানীপুরে হুমায়ুন প্রার্থী দিলে তৃণমূল তৃতীয় স্থানে চলে যাবে: শুভেন্দু, নন্দীগ্রামে কী হবে?

গ্রাফিক্স-দ্য ওয়াল।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 10 December 2025 19:26

দ্য ওয়াল ব্যুরো: দল থেকে সাসপেন্ড হওয়ার পরেই আরও আক্রমণাত্মক হয়ে উঠেছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir)। জানিয়েছেন, ২০২৬-এর বিধানসভা ভোটে শুধু লড়াই নয়, ভবানীপুর এবং নন্দীগ্রামে নিজস্ব দলীয় প্রার্থী দিয়ে ‘এক ইঞ্চি জমিও ছাড়বেন না’ তিনি।

হুমায়ুনের এই ঘোষণাতে পরোক্ষে বিজেপির সুবিধাই দেখছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার তিনি বলেন, ভবানীপুরে হুমায়ুন প্রার্থী দিলে বিজেপির কোনও অসুবিধা হবে না। বরং মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্বিগ্ন হওয়াই উচিত!

শুভেন্দুর দাবি, ভবানীপুরের আটটি ওয়ার্ডের মধ্যে পাঁচটিতে গতবার বিজেপির লিড ছিল। মুসলিম অধ্যুষিত এলাকায় তৃণমূলের বাড়তি প্রাধান্য সেখানে সমীকরণ বদলাত। সেই জায়গায় হুমায়ুন নামলে, মূল লড়াই হবে বিজেপি বনাম হুমায়ুন–ওয়েসি জোট, তৃণমূল চলে যাবে তৃতীয় স্থানে। তাঁর কথায়, “হুমায়ুন যা বলছেন, এতে মুখ্যমন্ত্রীর উদ্বিগ্ন হওয়াই উচিত।”

নন্দীগ্রাম নিয়েও কটাক্ষ ছাড়েননি শুভেন্দু। অভিযোগ, হুমায়ুন ‘মুসলিম কার্ড’ খেলছেন। শুভেন্দুর কথায়, “যেখানে মুসলিম ভোট বেশি, সেখানে প্রার্থী দেবেন—ওটা তাঁর রাজনৈতিক কৌশল। বিজেপির এতে কোনও অসুবিধা নেই।” তবে হুমায়ুনের এই হুঙ্কারকে বিশেষ পাত্তা দিতে নারাজ শাসক দল। তৃণমূলের বক্তব্য, গত ১৪ বছরে রাজ্যের উন্নয়ন মানুষ দেখছেন। তাই বিরোধীদের কুৎসা, ষড়যন্ত্র নয়, ভোটে জয় হবে বাংলার উন্নয়নের।

এদিকে হুমায়ুনও থেমে নেই। গত শনিবার মুর্শিদাবাদের বেলডাঙায় মসজিদের শিলান্যাসের দিনেই তিনি স্পষ্ট করেন—শিগগিরই তৈরি হবে তাঁর নতুন দল। ২২ ডিসেম্বর টেক্সটাইল মোড়ের সভা থেকেই সেই ঘোষণা করবেন তিনি। শুধু তৃণমূল নয়, বিজেপির বিরুদ্ধেও লড়াই জারি থাকবে বলেও জানিয়ে দিয়েছেন সাসপেন্ডড তৃণমূল নেতা।

তাঁর কথায়, “২০২৬-এর ভোটে আমার দলই হবে প্রধান ফ্যাক্টর। কে সরকার গড়বে সেটা পরে—আমার সমর্থন ছাড়া সম্ভব হবে না।”


```