Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘তাহলে আমার তত্ত্ব ভুল ছিল না!’ বৈভবের বিরল ব্যর্থতা দেখে ইঙ্গিতপূর্ণ মন্তব্য ইরফানের I PAC: ৫০ কোটির বেআইনি লেনদেন, আই প্যাক ডিরেক্টর ভিনেশের বিরুদ্ধে ৬ বিস্ফোরক অভিযোগ ইডিরWest Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত

বিএসএফ কারও ওপর অত্যাচার করলে মেয়েদের এগিয়ে দিন, মেয়েরা সামনে দাঁড়াবে: মুখ্যমন্ত্রী

সোমবার কোচবিহারের প্রশাসনিক বৈঠক থেকে পুলিশকে সর্তক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর মঙ্গলবার বিএসএফের (BSF) বিরুদ্ধে সীমান্তের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিলেন তিনি।

বিএসএফ কারও ওপর অত্যাচার করলে মেয়েদের এগিয়ে দিন, মেয়েরা সামনে দাঁড়াবে: মুখ্যমন্ত্রী

সুমন বটব্যাল

শেষ আপডেট: 9 December 2025 13:25

দ্য ওয়াল ব্যুরো: সীমান্তে বাংলার মানুষদের ওপর বিএসএফ জোর জুলুম শুরু করেছে বলে সোমবার কোচবিহারের প্রশাসনিক বৈঠক থেকে পুলিশকে সর্তক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর মঙ্গলবার বিএসএফের (BSF) বিরুদ্ধে সীমান্তের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিলেন তিনি।

এদিন কোচবিহারের সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, "প্রত্যেকটা এলাকায় জোট বাঁধুন, বিএসএফ কারও ওপর অত্যাচার করলে মেয়েদের এগিয়ে দিন, মেয়েরা সামনে দাঁড়াবে। আমি দেখতে চায়, মা, বোনেদের ক্ষমতা বড় না বিজেপি পার্টির ক্ষমতা বড়, কোনটা বড়।" এখানেই না থেমে জনতাকে আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী বলেন, "নিশ্চিন্তে থাকুন। তৃণমূল কংগ্রেস থাকতে বাংলায় কোনও ডিটেনশন ক্যাম্প হবে না। কাউকে তাড়াতে দেব না। তৃণমূল সর্বশক্তি দিয়ে লড়াই করছে এবং করে যাবে। কারণ, আমরা বিজেপির কাছে মাথানত করি না।"

সম্প্রতি বীরভূমের অন্তসত্ত্বা সোনালি বিবিকে (Sonali Biwi) বাংলাদেশে পাঠানোর অভিযোগ উঠেছিল বিএসএফের বিরুদ্ধে। পরে সুপ্রিমকোর্টের নির্দেশে তাঁকে দেশে ফেরাতে বাধ্য হয়েছে বিএসএফ। ওই প্রসঙ্গ টেনে সোমবার প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেছিলেন, "এই যে বাংলার গর্ভবতী মাকে নিয়ে এলাম। তার পরিবারের চারজন এখনও ওখানে আছে। তাঁরা ইন্ডিয়ার সিটিজেন। কাগজপত্র আছে, তা সত্ত্বেও বিএসএফ তাঁদের জোর করে পুশব্যাক করেছে।"

তারপরই প্রশ্ন তুলেছিলেন, রাজ্য পুলিশের নাকের ডগা দিয়ে বিএসএফ কী করে বাংলার বাসিন্দাদের তুলে নিয়ে যাচ্ছে (How is BSF taking away the residents of the state in front of the state police?)? এরপরই রাজ্য পুলিশের কর্তাদের সতর্ক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, "রাজ্যের যাঁরা অফিসার আছেন তাঁদের বলব, এত ভীতু হলে চলবে না, মারপিট করতে বলছি না, খুন খারাপি করতে বলছি না! প্রো অ্যাক্টিভ হন।নাকাচেকিংটা ঠিকমতো করুন। বর্ডার দিয়ে প্রচুর লেনদেন ইধার-উধার হচ্ছে।"

আর এদিন জনসভা থেকে বিএসএফ প্রসঙ্গে মানুষকে সতর্ক করে মুখ্যমন্ত্রী বলেন, মনে রাখবেন, আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না। হিন্দুও আমার যেমন গলার মালা, রাজবংশী-সহ অন্য সংখ্যালঘুরাও আমার কাছে একই। ধর্মের নামে রাজনীতি করে বিজেপি। ওদের প্ররোচনায় পা দেবেন না।


```